শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

SSMB29: Rajamouli Builds 50 Crore rupees Varanasi Set in Hyderabad for Mahesh-Priyanka movie

বিনোদন | ৫০ কোটিতে গড়া হচ্ছে ‘বারাণসী’! মহেশ বাবু-প্রিয়াঙ্কাকে নিয়ে রাজামৌলির ছবিতে হচ্ছেটা কী?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১৭ জুন ২০২৫ ১৩ : ১৯Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: ‘আরআরআর’-এর  বিশ্বজোড়া সাফল্যের পর আবার বাজিমাৎ করতে চলেছেন এস এস রাজামৌলি! এবার তাঁর পরবর্তী ধামাকা ‘এসএসএমবি২৯’—যেখানে একসঙ্গে জুটি বাঁধছেন মহেশ বাবু, প্রিয়াঙ্কা চোপড়া জোনাস আর পৃথ্বীরাজ সুকুমারন। এই প্রকল্প একেবারেই সাধারণ নয়, বরং রাজামৌলির স্বপ্নের ক্যানভাসে আঁকা এক ভিস্যুয়াল ব্লকবাস্টার হতে চলেছে বলেই খবর।

 

খবর, ইতিমধ্যেই দু’টি বড়সড় শুটিং শিডিউল শেষ হয়েছে। এখন চলছে তৃতীয় শিডিউলের তোড়জোড়, আর সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ—বারাণসীর সেট! তবে বাস্তব বারাণসীতে নয়, হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতেই গড়ে তোলা হচ্ছে বিশালাকায় ‘বারাণসী’, তাও প্রায় ৫০ কোটি টাকা খরচ করে! কারণ? নির্মাতাদের মতে, ভিড়ে ঠাসা বারাণসীর মত শহরে এরকম তারকাদের শুটিং করা একেবারে অসম্ভব।

 

এই বিশাল সেটে শুট হবে একাধিক অ্যাকশন সিকোয়েন্স। আর রাজামৌলির ট্রেডমার্ক ভিএফএক্স, গ্রিন স্ক্রিন এবং হলিউডি টেকনোলজি তো থাকবেই। একাধিক নামজাদা আন্তর্জাতিক গ্রাফিক্স স্টুডিও এই প্রকল্পে যুক্ত হয়েছে। গোটা ছবির বাজেটের একটা বড় অংশই গ্রাফিক্সের পেছনে খরচ করা হচ্ছে বলে খবর।

 

এছাড়াও, ইতিমধ্যেই ওড়িশায় শুটিং শেষ হয়েছে। এখন টিম প্রস্তুত হচ্ছে আন্তর্জাতিক শিডিউল-এর জন্য। জুলাই মাসে  শুটিং হবে কেনিয়ায়। প্রাকৃতিক জঙ্গলের পটভূমিতে শ্যুট হবে মহেশ বাবু আর প্রিয়াঙ্কার গুরুত্বপূর্ণ দৃশ্য।

 

আর এই ছবি ঘিরে অন্যতম বড় আকর্ষণ হল প্রিয়াঙ্কা চোপড়া জোনাসের ছয় বছর পর ভারতীয় সিনেমায় প্রত্যাবর্তন! ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ (২০১৯)-এর পর প্রিয়াঙ্কাকে বড়পর্দায় দেখা যায়নি। আর সেই কামব্যাক যদি হয় রাজামৌলির সিনেমায়, তাহলে তার প্রতি আগ্রহ তুঙ্গে ওঠাটাই স্বাভাবিক।

 

রাজামৌলি মানেই চমক। আর ‘এসএসএমবি২৯’ হতে চলেছে সেই চমকের সর্বোচ্চ মাত্রা!


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া