শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Gargee RoyChowdhury speaks on her upcoming movie Pagla Ghora and Badal Sarkar

বিনোদন | বাদল সরকারের জন্মশতবর্ষে বড়পর্দায় ‘পাগলা ঘোড়া’, মুখ্যভূমিকায় গার্গী-রজতাভ

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১৬ জুন ২০২৫ ১৮ : ১৭Rahul Majumder

নিজস্ব সংবাদদাতা: চলতি বছরে নাট্যকার বাদল সরকারের জন্মশতবর্ষ। তাঁর রচিত অন্যতম বিখ্যাত ও আলোচিত নাটক ‘পাগলা ঘোড়া’কে বড়পর্দায় আনতে চলেছেন পরিচালক শেখর দাস। মুখ্যচরিত্রে দেখা যাবে রজতাভ দত্ত, গার্গী রায়চৌধুরী, সুজন মুখোপাধ্যায়, চন্দ্রেয়ী ঘোষ, ঋতব্রত মুখোপাধ্যায় শ্রীজাত সাহা-দের। প্রযোজনার দায়িত্বে রয়েছেন স্বভূমি ফিল্মস। 

 

বহুদিন পর পরিচালকের আসনে বসে কেন ‘পাগলা ঘোড়া’কে বেছে নিলেন পরিচালক? আসলে, একটা সময়ে বাদল সরকারের সঙ্গে বহু বছর কাজ করেছেন শেখর দাস। ঘনিষ্ঠও ছিলেন। তাই এই সিদ্ধান্ত। এবং উল্লেখ্য, বরাবরই অন্য স্বাদের ছবি করাতেই বিশ্বসী পরিচালক। এবং তাতেই তিনি পরিচিত। পাগলা ঘোড়া নাটকে ভালবাসা থেকে বিশ্বাসঘাতকতার নানান রূপ বিভিন্নভাবে দেখতে পাওয়া যায়। আছে পুরুষতন্ত্রের নগ্ন রূপ-ও। 

 

‘পাগলা ঘোড়া’ যা কাজ করা নিয়ে নিজের উচ্ছ্বাস লুকিয়ে রাখেননি গার্গী রায়চৌধুরী। তাঁর কথায়, “অনেকগুলো কারণে এই ছবি আমার কাছে খুব গুরুত্বপূর্ণ একটি প্রজেক্ট। প্রথমত, বাদল সরকারের এই নাটক অন্যতম বিখ্যাত ও আলোচিত। নিয়মিত মঞ্চে অভিনয় করে যেতে না পারলেও নিজের মধ্যে থিয়েটারের বীজ আজও বহন করে চলি আমি। সেই জায়গা থেকে এই ছবির জন্য রাজি হওয়া। আরও বলি, ১৯৭১-এ এই নাটকের মাধ্যমেই শোভা মিত্র অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের উদ্বোধন করেছিলেন! এবং এই ছবিতে আমি যে চরিত্রটি করছি সে চরিত্রে প্রথম অভিনয় করেছিলেন খোদ তৃপ্তি মিত্র এবং ওঁর পরে শাঁওলি মিত্র! তাই এরকম একটা চরিত্রে অভিনয় করার প্রস্তাব দিয়েছেন, ভাললাগা তো আছেই। আসলে এই চরিত্রটা কোথাও নারীশক্তি উদযাপন করছে।” 

 

 

কথাশেষে অভিনেত্রীর সংযোজন, “প্রথমে যদিও সন্দিহান ছিলাম নিজেকে নিয়ে। কিন্তু ওই যে অঙ্ক যত কঠিন হয়, তার সমাধান করতে তত ভাল লাগে। এছাড়াও রজতাভ, সুজন, ঋতব্রতদের মতো অভিনেতাদের সঙ্গে কাজ করতে পারব, সেটাও একটা ব্যাপার।”

 

পরিচালক শেখর দাস আজকাল ডট ইন-কে বলেন, “আমি বাদলদার সঙ্গে পাগলা ঘোড়া নাটকটি নিয়ে বহু আলোচনা করেছি। মঞ্চস্থ হতে দেখেছি। ব্যক্তিগতভাবে মনে হয়েছে, এই নাটকের মধ্যে ছবি তৈরির যাবতীয় উপাদান রয়েছে... তাই পাগলা ঘোড়া কে যদি ঠিকভাবে পর্দায় উপনীত করা যায়, তাহলে বাংলা ছবি একটা নতুন কিছু আসবে, তার কারণ এই নাটকের গঠনশৈলী। ভীষণ অন্যরকমের। এবার দেখা যাক, কতটা কী করতে পারি আমরা।” পাশাপাশি তিনি এও জানিয়েছেন, কলকাতা জুড়েই চলবে এই ছবির শুটিং।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া