শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Latest news of hollywood actor Alexx O'Nell who acted in Pokkhirajer Dim movie

বিনোদন | একদিকে দেব, অন্যদিকে অক্ষয়ের সঙ্গে কাঁপাচ্ছেন পর্দা! ‘পক্ষীরাজের ডিম’ খ্যাত এই বিদেশি অভিনেতাকে চেনেন?

নিজস্ব সংবাদদাতা | | Editor: Rahul Majumder ১৬ জুন ২০২৫ ১৭ : ২৮Rahul Majumder

নিজস্ব সংবাদদাতা: টলিপাড়া ও বলিপাড়া –দু’জায়গাতেই সমান ভাবে জায়গা করে নিয়েছেন বিদেশি অভিনেতা অ্যালেক্স ও’নেল। ইতিমধ্যেই সৌকর্য ঘোষাল পরিচালিত ‘পক্ষীরাজের ডিম’ ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে এই অভিনেতাকে বড় পর্দায় দেখতে পাচ্ছেন দর্শকেরা। তবে এরপর বাংলা ও হিন্দি দুই ইন্ডাস্ট্রিতে একাধিক কাজ নিয়ে আসছেন অ্যালেক্স।

 

টলিউডে ‘ইয়েতি অভিযান’, ‘গোলন্দাজ’-এর মত একাধিক ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অ্যালেক্স। তবে শুধু টলিউডেই নয় বলিউডেও 'কেশরী ২' ছবিতে অ্যালেক্সকে দেখছেন দর্শকেরা। ইতিমধ্যেই সেরে ফেলেছেন একাধিক ছবির কাজ। দুই ইন্ডাস্ট্রিতেই সমানভাবে কাজ করে যাচ্ছেন এই অভিনেতা। ভাষা যে আসলে কোন বাধা হতে পারে না তা বুঝিয়ে দিয়েছেন অ্যালেক্স। 

 

চলতি বছরের পুজোয় মুক্তি পেতে চলেছে অ্যালেক্স অভিনীত ‘রঘু ডাকাত’।  বলাই বাহুল্য, এই ছবিতে দেবের সঙ্গে দেখা যাবে তাঁকে। ‘গোলন্দাজ’ ছবিতে এর আগে দেবের সঙ্গে কাজ করেছেন তিনি, স্বল্প সময়ের চরিত্রেও তিনি বুঝিয়ে দিয়েছিলেন নিজের অভিনয় দক্ষতা। তবে এই বছর পুজোয় মুক্তি পেতে চলেছে অ্যালেক্স অভিনীত আরও এককটি ছবি, দেবী চৌধুরানী। এই বিদেশি অভিনেতা ইতিমধ্যেই কাজ করছেন অক্ষয় কুমার ও যিশু সেনগুপ্তের সঙ্গে ‘ভূত বাংলা’ ছবিতে। অক্ষয় কুমারের সঙ্গে কেশরী ২ ছবিতে কাজ করার দারুণ অভিজ্ঞতা অ্যালেক্সের। 

 


অন্যদিকে বেশ কয়েক বছর আগে যিশু সেনগুপ্তর সঙ্গে ইয়েতি অভিযানেও কাজ করেছেন তিনি। তবে ‘ভূত বাংলা’ ছবিতে এই দুই অভিনেতার সঙ্গে কীভাবে দেখা যেতে চলেছে অ্যালেক্সকে, তা এখনই বলতে পারবেন না বলে জানিয়েছেন এই অভিনেতা, তবে যিশু সেনগুপ্তর সঙ্গে বহু বছর পর কাজ করতে পেরে তিনি খুশি। ইতিবাচক এবং নেতিবাচক দুই ধরনের চরিত্রে পর্দায় অ্যালেক্সকে দেখেছেন দর্শকেরা। তাঁর মতে, ভারতে যেভাবে বিদেশি অভিনেতাদের কথা ভেবে এখন চরিত্র লেখা হয়, তা অত্যন্ত আশাব্যঞ্জক।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া