শুক্রবার ০১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১৬ জুন ২০২৫ ১৬ : ৪৯Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: বলিউডের কমেডি ঘরানার অন্যতম জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজির প্রসঙ্গ উঠলেই ‘গোলমাল’-এর নাম প্রথম সারিতেই থাকে। আর সেই ফ্র্যাঞ্চাইজির নেপথ্যে রয়েছেন পরিচালক রোহিত শেট্টি ও অভিনেতা অজয় দেবগণ। এবার শোনা যাচ্ছে, তাদের এই পরিচালক-অভিনেতা জুটি ১৪ নম্বরের জন্য একসঙ্গে জুটি বাঁধছেন ‘গোলমাল ৫’-এ!
শোনা যাচ্ছে, ‘গোলমাল ৫’র জোর প্রস্তুতি চলছে এবং ছবির শুটিং শুরু হবে ২০২৬-এর ফেব্রুয়ারি-মার্চে। আপাতত রোহিত শেট্টি ব্যস্ত রয়েছেন জন আব্রাহামকে নিয়ে রাকেশ মারিয়ার বায়োপিক-এর শুটিংয়ে, যা শেষ হবে সেপ্টেম্বর ২০২৫ নাগাদ। তারপরই তিনি ঝাঁপাবেন ‘গোলমাল ৫’-এর প্রস্তুতিতে।
খবর, গোলমাল ৫ ছবির মূল গল্প ইতিমধ্যেই চূড়ান্ত হয়ে গেছে। এখন কাজ চলছে চিত্রনাট্যে, যেখানে একদম নতুন লেখক দল কাজ করছেন চিত্রনাট্য নির্মাণে। ২০২৫-এর সেপ্টেম্বর নাগাদ পুরো চিত্রনাট্য চূড়ান্ত হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। এই ছবিতে আরও একবার ফিরবেন অজয় দেবগণ তাঁর পুরো দলবল নিয়ে — আরশাদ ওয়ার্সি, তুষার কাপুর, কুণাল খেমু, শ্রেয়াস তলপড়ে এবং জনি লিভার।
বিশেষত তুষারের সেই ‘মূক’ চরিত্রের কথা তো ভুলবেই না কেউ! ছবিতে তাঁদের রসায়ন, স্ল্যাপস্টিক কমেডি আর অদ্ভূতুড়ে সব চরিত্রই ‘গোলমাল’ সিরিজকে করে তুলেছে জনপ্রিয়। ২০০৬-এ শুরু ‘গোলমাল: ফান আনলিমিটেড’ দিয়ে। তারপর একে একে আসে ‘গোলমাল রিটার্নস’ (২০০৮), ‘গোলমাল ৩’ (২০১০) ও ‘গোলমাল এগেইন’ (২০১৭)। বলাই বাহুল্য, সিরিজের প্রতিটি ছবি বক্স অফিসে হিট।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি