শুক্রবার ০১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১৬ জুন ২০২৫ ১৬ : ৩১Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: গত ১২ জুন সকালে ভয়াবহ দুর্ঘটনায় ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমান এআই ১৭১ (AI171) । আহমেদাবাদ থেকে লন্ডনগামী বিমানটি উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই মেঘানীনগরের জনবহুল আবাসনের উপর ভেঙে পড়ে। নিহত ২৪১। তাঁদের মধ্যে ভারতীয়, ব্রিটিশ, পর্তুগিজ ও কানাডার নাগরিকরাও ছিলেন। এখনও চলছে উদ্ধারকাজ, তদন্ত করছে বিমান পরিবহন মন্ত্রক।
এই মর্মান্তিক দুর্ঘটনার ঠিক পরেই, ১৬ জুন, অভিনেত্রী রবিনা ট্যান্ডন এক আবেগঘন বার্তা দিলেন সোশ্যাল মিডিয়ায়। বিমানযাত্রার কিছু অভ্যন্তরীণ ছবি শেয়ার করে তিনি লিখলেন ভাঙা মন, আবার নতুন করে শুরু করার কথা, আর হার না মানা মানসিকতার জয়গান।
রবিনার পোস্টে লেখা ছিল: “মর্যাদাপূর্ণ অথচ স্তব্ধ এক বিমানযাত্রা। এয়ার ইন্ডিয়ার ক্রু সদস্যদের মুখে স্বাগত জানানো হাসি, তাতে যেন মিশে ছিল বিষণ্নতা। যাত্রীরা কথা বলেননি, কিন্তু যেন নিঃশব্দে একে অপরের প্রতি সমবেদনা জানাচ্ছিলেন, আর এক ধরনের মৃদু সাহস ছড়িয়ে ছিল বাতাসে।” “এ এক ক্ষত, যা কখনও সারবে না। যাঁরা হারালেন প্রিয়জনকে, তাঁদের জন্য প্রার্থনা। গডস্পিড অলওয়েজ @এয়ারইন্ডিয়া। সাহসের সঙ্গে ঘুরে দাঁড়াও।”
এই বার্তা যেন গোটা দেশের হয়ে কথা বলেছে। অচেনা আকাশে এখনও ধোঁয়া, কিন্তু আছে এক চেনা সংকল্পও—আবার ভাঙা ডানা মেলে ওড়ার।রবিনার কণ্ঠে যেন উঠে এল ভারতবাসীর ভেতরের সেই কথাটি— ‘ভয় নয়, ঘুরে দাঁড়াও।’
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি