শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Director Umesh Shukla Reveals Rare Bond Between Amitabh and Rishi Kapoor

বিনোদন | ঋষির চোখ ছলছল থেকে অমিতাভের এই কাতর আবেদন, ‘১০২ নট আউট’-এর আবেগঘন, অজানা কথা শোনালেন পরিচালক

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১৬ জুন ২০২৫ ১৫ : ৩৯Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: ‘১০২ নট আউট’— ছবিতে অমিতাভ বচ্চন ও ঋষি কাপুর একসঙ্গে কাজ করেছিলেন। সেই শুটিংয়ের নেপথ্যের বহু অজানা কাহিনি এবার সামনে আনলেন পরিচালক উমেশ শুক্লা। এক পডকাস্টে তিনি জানান, কেমন ছিল এই দুই কিংবদন্তির সঙ্গে কাজ করার অভিজ্ঞতা, পরস্পরের ব্যাপারে তাঁদের পারস্পরিক শ্রদ্ধা, অভিনয়ের প্রতি নিষ্ঠা এবং সেই আবেগঘন মুহূর্ত, যা আজও উজ্জ্বল তাঁর স্মৃতিতে।

 

উমেশ বলেন, “দুজন একেবারে বিপরীত ধাঁচের অভিনেতা—ঋষিজি ছিলেন একেবারে স্বতঃস্ফূর্ত আর বচ্চনসাহেব পুরোদস্তুর মেথড অ্যাক্টর। কিন্তু যখন ওঁরা একসঙ্গে স্ক্রিন শেয়ার করলেন, তখন বোঝা গেল কীভাবে আলাদা আলাদা স্টাইল মিলে তৈরি করতে পারে ম্যাজিক।”এই ছবি নিয়ে একবার ওয়ার্কশপের প্রসঙ্গে উমেশ বলেন, “বচ্চনজি তো সঙ্গে সঙ্গেই রাজি হয়ে গেলেন। কিন্তু ঋষিজি প্রথমে বললেন, ‘স্ক্রিপ্ট হাতে পেলেই তো অভিনয় করা যায়।’ আমি তখন বললাম বচ্চনজি ওয়ার্কশপ করবেন, আর তা শুনেই চিন্টুজি সম্মতি দেন। সেটা থেকেই বোঝা যায় উনি অমিতাভজিকে কতটা শ্রদ্ধা করতেন।”

 

ছবিতে দুই অভিনেতাকেই গুজরাটি চরিত্রে দেখা গিয়েছিল। উমেশ বললেন, “আমি বলেছিলাম, গুজরাতিদের মতোই যেন শুটিং সেটে কেউ চটি না পরে। ক্লোজ শটে অনুমতি দিলেও ওঁরা কেউ স্লিপার পরতেন না—এতটাই ডিসিপ্লিনড!”

 

ঋষি কাপুরকে নিয়ে এক মজার ঘটনা বলেন উমেশ, “চিন্টুজি দ্বিতীয় টেক একদমই পছন্দ করতেন না। প্রথম টেকেই বলতেন, ‘এইটাই সেরা।’ দ্বিতীয়বার শুটিং করতে গেলে পরিচালককে প্রশ্ন করতেন, ‘দ্বিতীয় বার কেন? আপনি তো পরিচালক, আপনি জানেন তো?’ যদি কারণ ঠিকঠাক পেতেন, তবেই রাজি হতেন। আমি আগে ‘অল ইজ ওয়েল’-এ ওঁর সঙ্গে কাজ করেছিলাম, তাই আমার সঙ্গে সম্পর্ক ভাল ছিল।”

 

 

“অমিতাভজি শুটিং শেষ হওয়ার পরেও ফোন করতেন—‘একটা দৃশ্যের শুট আবার নেওয়া যাবে?’—এই প্যাশন, এই পারফেকশনই ওঁকে ‘অমিতাভ বচ্চন’ বানিয়েছে,” বলেন উমেশ। সেই দিনটা ভুলতে পারেন না উমেশ… “একদিন ঋষিজি ডাবিং করতে এসেছিলেন। আগে একটা দৃশ্যদেখে নিলেন, যেটাতে বচ্চনসাহেবের আবেগপূর্ণ অভিনয় ছিল। সেই দৃশ্য দেখে কেঁদে ফেললেন চিন্টুজি। বললেন, ‘আমি ভাবতাম ছবিতে আমি খুব ভাল কাজ করেছি, কিন্তু ওর এই পারফরম্যান্স দেখে মনে হচ্ছে আমি কিছুই করিনি।’ এরপর ডাবিং না করে বাড়ি চলে যান এবং বচ্চনজিকে একটা বিশাল ফুলের তোড়া পাঠান। ওই মুহূর্তেই আমি বুঝেছিলাম—এই শ্রদ্ধা, এই ভালবাসা সত্যি বিরল।”

 

এই কাহিনিগুলো শুধু সিনেমার নয়—এগুলো একেকটা কিংবদন্তির ছোঁয়া, অভিনয়ের প্রতি তাঁদের নিষ্ঠা, আর একে অপরের প্রতি অকুণ্ঠ শ্রদ্ধার সাক্ষ্য। ‘১০২ নট আউট’ শুধু একটা ছবি নয়, তা হল এক অনবদ্য অধ্যায়—ঋষি-বচ্চনের বন্ধনের এক জীবন্ত দলিল।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া