শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Rahul Dev reveals the real reason behind the death of his brother aka bollywood actor Mukul Dev

বিনোদন | মুকুল দেবের মৃত্যুর আসল কারণ কি ছিল? এই প্রথমবার ভাই রাহুল দেবের বিস্ফোরক স্বীকারোক্তি

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১৬ জুন ২০২৫ ১৩ : ৪৮Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: ছোট ভাইকে হারানোর ক্ষত এখনও তাজা। তবু প্রকাশ্যে এসে গুজব থামাতে বাধ্য হলেন রাহুল দেব। স্পষ্ট জানালেন— 'ডিপ্রেশন নয়, মুকুলের মৃত্যু খাওয়ার অনিয়মেই হয়েছে।'

 

হঠাৎ করেই বলিউড অভিনেতা মুকুল দেবের মৃত্যু নাড়িয়ে দিয়েছিল ইন্ডাস্ট্রিকে। কেড়ে নিয়েছিল আরও একটা চেনা হাসিমুখ। তাঁর মৃত্যুকে ঘিরে শুরু হয়েছিল নানা জল্পনা— কেউ বলছেন হতাশা, কেউ বা নিঃসঙ্গতা। অবশেষে, সামনে এলেন ভাই তথা অভিনেতা রাহুল দেব। স্পষ্ট ভাষায় জানালেন মুকুল কীভাবে এই পরিণতির দিকে এগিয়ে গিয়েছিলেন।

 

এক সাক্ষাৎকারে রাহুল বলেন, “মুকুল হাসপাতালের আইসিইউ-তে ছিল আট দিন ধরে। চিকিৎসকরা জানালেন, ওর শরীর এমন অবস্থায় পৌঁছেছিল খাওয়ার মারাত্মক অনিয়মের কারণে। শেষ চার-পাঁচ দিন তো কিছু খাওয়াই বন্ধ করে দিয়েছিল। হ্যাঁ, ও নিঃসঙ্গ হয়ে পড়েছিল, জীবনের প্রতি আগ্রহ হারিয়েছিল... প্রচুর কাজের প্রস্তাব আসত, তাও ফিরিয়ে দিত। আজ যখন সব রীতি-নিয়ম শেষ করেছি, তখন বুঝতে পারছি কী হারালাম। আর এই ব্যথা হয়তো প্রতিদিন বাড়বে।”

 

রাহুল জানান, ২০১৯ সালে মুকুল দিল্লি চলে যান তাঁদের বাবা-মায়ের দেখভাল করতে। ওই বছরেই তাঁদের বাবা প্রয়াত হন। আর ২০২৩-এ চলে যান মা-ও। এরপর মুকুল ক্রমে নিজেকে গুটিয়ে নেন। লেখালিখিতে ডুবে থাকতেন, কিন্তু একেবারে একা হয়ে গিয়েছিলেন। রাহুলের কথায়, “ও মেয়েকে খুব মিস করত। নিজের খেয়াল রাখত না, একা থাকার জন্য আরও গুটিয়ে যাচ্ছিল। অথচ অনেকে এখন বলছে ও ডিপ্রেশনে ভুগছিল। যারা আজ মন্তব্য করছে, তাদের বেশিরভাগই গত কয়েক বছরে ওর সঙ্গে যোগাযোগ রাখেনি।”

 

মুকুলের শরীর নিয়ে সমালোচনার জবাবে রাহুল বলেন, “হ্যাঁ, ওর ওজন বেশ বেড়েছিল। কিন্তু যারা বলছে ও অসুস্থ ছিল, তারা জানে না ও হাফ-ম্যারাথন দৌড়ত। একজন যখন নিজের যত্ন নেওয়া বন্ধ করে দেয়, তা শরীরে ফুটে ওঠেই... কিন্তু যারা এখন নানা কথা বলছে, তারা শেষ কবে ওকে দেখতে গিয়েছিল? হাসপাতালে দেখতে গিয়েছিল? না কি ওর প্রার্থনাসভায় এসেছিল?”


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া