শুক্রবার ০১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ১৬ জুন ২০২৫ ১৩ : ০৭Snigdha Dey
সংবাদসংস্থা মুম্বই: আরবাজ খানের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন মালাইকা অরোরা। একসঙ্গে বেশকিছু বছর থাকলেও অর্জুন-মালাইকার প্রেমেও ছেদ পড়ে। বয়সের ব্যাবধান নাকি অন্য কোনও বিষয়ে এই সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা, তা আজও খোলসা করেননি দু'জনের কেউই। বিচ্ছেদের পরেও চর্চা হয় এই জুটিকে নিয়ে।
এবার নাকি জুড়ছে অর্জুন-মালাইকার সম্পর্ক? এমনই ইঙ্গিত এল দুই তারকার সমাজমাধ্যমে। রবিবারের অলস দুপুরে মালাইকা একটি ছবি পোস্ট করেন। বাড়ির রবিবারের ছবিটাই মূলত তুলে ধরেছিলেন। ছিল আদরের পোষ্যর ছবিও। আর সেই পোস্টেই নাকি লাইক করেন অর্জুন কাপুর। মালাইকার পোস্টে হঠাৎই অর্জুনের এই প্রতিক্রিয়া চোখ এড়ায়নি নেটিজেনদের। আর তা নিয়েই শুরু হয়েছে জোর চর্চা। নেটপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে নানা গুঞ্জন। নেটিজেনরা প্রশ্ন তুলছেন, তাহলে কি ফের জোড়া লাগছে মালাইকা ও অর্জুনের সম্পর্ক?
প্রসঙ্গত, বিচ্ছেদের পর খবরের শিরোনামে আরও বেশি দেখা যায়। মালাইকার সঙ্গে বিচ্ছেদের পর মানসিক অবসাদে ভুগছিলেন অর্জুন, এই কথা নিজেই জানিয়েছিলেন অভিনেতা। এর আগে অভিনেতা একাধিকবার নিজেকে 'সিঙ্গেল' বলে দাবি করেন। মালাইকাও তাঁর কথার ভাঁজে বুঝিয়ে দেন, তিনি নতুনভাবে জীবনকে উপভোগ করছেন। তবে এবার কি একে অপরের মধ্যেই সুখ খুঁজে পেলেন? যদিও এসব কিছুর উত্তর মেলেনি এখনও দু'জনের তরফে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি