শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Fatima Sana Shaikh says her South Film Industry casting couch comment was taken out of context

বিনোদন | দক্ষিণী ছবিতে নায়িকা হতে চাইলে ‘কাস্টিং কাউচ’-এ হ্যাঁ বলতেই হবে মেয়েদের? বিস্ফোরক সত্যি ফাঁস ‘দঙ্গল’ নায়িকার!

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১৫ জুন ২০২৫ ১৯ : ১৬Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: “দক্ষিণী ছবির ইন্ডাস্ট্রি মানেই কাস্টিং কাউচ নয়। আমি একটা নির্দিষ্ট ঘটনার কথা বলেছিলাম, কিন্তু সেটাকে পুরো দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির বিরুদ্ধে বলে ছড়িয়ে দেওয়া হয়েছে।”— স্পষ্ট ভাষায় জবাব দিলেন অভিনেত্রী ফতিমা সানা শেখ। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে ফাতিমা বললেন, “এই ভুল ধারণাটা দূর করতে চাই। আমি একটা বিশেষ ঘটনার কথা বলেছিলাম। আর সেটাই ফুলিয়ে ফাঁপিয়ে এমনভাবে দেখানো হয়েছে যেন গোটা দক্ষিণী ইন্ডাস্ট্রিই এরকম। যেটা সম্পূর্ণ বাজে কথা! আমি সেই পরিস্থিতি সামলে উঠে গেছি, এগিয়ে গিয়েছি।”

 

ফতিমা বলেন, “এই ধরনের হয়রানি, পরিস্থিতি প্রায় সব মেয়েকেই কোনও না কোনওভাবে মুখোমুখি হতে হয়। একজন মহিলা রাস্তায় হেঁটে গেলেও কেউ তাকে হয়রানি করতে পারে, কটূক্তি করতে পারে। এটা একটা সার্বজনীন বাস্তবতা, কেবল ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে সীমাবদ্ধ নয়। তাই আমার বক্তব্য নিয়ে এত হইচই করার কিছু ছিল না।”

 

আসলে কয়েক মাস আগে, বলিউড বাবলকে দেওয়া এক সাক্ষাৎকারে ফতিমা বলেছিলেন—“ দক্ষিণের ছবির একজন কাস্টিং এজেন্ট আমাকে জিজ্ঞেস করেছিল, ‘তুমি তো সব করতে রাজি থাকবে, তাই তো?’ আমি তখন উত্তর দিই, আমি আমার কাজ মন দিয়ে করব, চরিত্রটিকে ফুটিয়ে তুলে ধরার জন্য যা, যা প্রয়োজন সেটাই করব। কিন্তু উনি বারবার ওই কথাই বলছিলেন। তখন আমি ভাবলাম দেখি উনি কতটা নিচে নামতে পারেন, তাই বোকা সেজে শুনছিলাম।”

 

ফতিমা আরও জানান যে একটা দক্ষিণী প্রজেক্টের সময় হায়দরাবাদে তিনি এমন এক অভিজ্ঞতার সম্মুখীন হন, যেখানে প্রযোজকরা ঘুরিয়ে-ফিরিয়ে বলতেন— “তোমাকে অনেকের সঙ্গেই ‘দেখা’ করতে হবে”, কিংবা “তোমাকে এটা ওটা করতে হবে”। যদিও সরাসরি কিছু বলত না, তবু কথার অন্তর্নিহিত অর্থ বোঝা যেত।

 

ফতিমা আরও যোগ করেন, “যে ব্যক্তি এমন ব্যবহার করেছিল, সে কোনও বড় প্রযোজক ছিল না, সম্ভবত একটা ছোট প্রোডাকশনের কেউ। ওর ব্যবহার, আচরণ কোনওভাবেই গোটা দক্ষিণী ইন্ডাস্ট্রিকে পেশ করে না!”


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া