শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | বাবা মানেই বকুনি, না বটের ছায়া? 'ফাদার্স ডে'-তে বাবাকে নিয়ে কী বললেন মানালি-শ্বেতা?

Snigdha Dey | | Editor: শ্যামশ্রী সাহা ১৫ জুন ২০২৫ ১৫ : ৪৯Snigdha Dey

নিজস্ব সংবাদদাতা: বাবা মানে কারওর কাছে ভয়ের আরেক নাম, কারওর কাছে আবার শান্তির আশ্রয়। সন্তানের চোখে 'বাবারা সব পারে..।' 'সুপারম্যান' বাবাদের নিয়ে আন্তর্জাতিক পিতৃ দিবসে কী বলছেন টলি নায়িকারা? 

 

 

 

অভিনেত্রী মানালি দে মাকে হারিয়েছেন বহু বছর আগে। বাবাই তাঁর এখন একমাত্র অভিভাবক। আলাদা করে তাই 'ফাদার্স ডে' পালন করেন না মানালি, কারণ তাঁর প্রতিটি দিনই বাবার। মানালির কথায়, "ছোটবেলায় বাবাকে একটু ভয় পেতাম ঠিকই, কিন্তু কোনওদিন গায়ে হাত তোলেনি বাবা। একটু বকলেই আমি একদম চুপ করে যেতাম। এখন এই ছবিটাই উল্টে গিয়েছে। আমি বকা দিই এখন বাবাকে। আসলে বয়স বেড়েছে বলে বাবা এখন ছোটদের মতো হয়ে গিয়েছে। এখনও বাবাকে এসে সব কথা আগে বলি। মায়ের অভাবটা বাবা কখনও বুঝতে দেয়নি। আগলে রেখেছে আমায়।"

 

 

 

 

অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য বরাবরই পরিবারকে আগলে থাকেন। বিয়ের কার্ডেও বাবা-মার ছবি রেখেছিলেন অভিনেত্রী। ছোট থেকে অনেক কষ্ট করে অভাবের সংসার সামলেছেন শ্বেতার বাবা। তাই এখন যতটুকু সম্ভব, বাবাকে ভাল রাখার চেষ্টায় থাকেন নায়িকা। এই বিশেষ দিনে শ্বেতা বলেন, "বাবাকে এক সময় খুব কষ্ট করতে দেখেছি, কিন্তু তখন কিছু করতে পারিনি। বড় হয়ে শুধু বাবা-মাকে যতটা পেরেছি ভাল রাখার চেষ্টাই করে গিয়েছি। বাবা এখনও বট গাছের মতো আমাদের আগলে রেখেছে। সেভাবে হয়তো বলতে পারা যায় না, তবে বাবাকে বড্ড ভালবাসি।"


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া