শুক্রবার ০১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১৫ জুন ২০২৫ ১৫ : ১২Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: ১৫ জুন পালিত হয় পিতৃদিবস। সদ্য বাবা হয়েছেন পরিচালক-অভিনেতা পরিমবার্ট চট্টোপাধ্যায়। এ দিন সেই অনুভব তিনি ভাগ করে নিলেন। “একটা রীতিমতো অবিশ্বাস্য অনুভূতি” বলছেন পরমব্রত চট্টোপাধ্যায়, সদ্য বাবা হয়েছেন তিনি। স্ত্রী তথা বিশিষ্ট সমাজকর্মী পিয়া চক্রবর্তীর কোল জুড়ে এসেছে এক ফুটফুটে পুত্রসন্তান। দেড় বছরের বিবাহিত জীবনের পরে এই খুশির খবর, আর ‘বাবা’ ডাকের সম্ভাবনা শুনে কী বলছেন অভিনেতা?
“আমার বন্ধুদের তুলনায় একটু দেরিতেই বাবা হলাম, তবে আমি মনে করি এটা আমার জন্য ভাল। জীবনের অনেক কিছু দেখে বাবা হয়েছি—তাতে দায়িত্ববোধটা বেশি এসেছে”, বলছেন পরমব্রত। সেই প্রথম মুহূর্তের কথা বলতে গিয়েই আবেগে গলা ধরে আসে অভিনেতার। “প্রথমবার ওকে দেখা, ধরে তোলার আগে... সেটা একেবারেই অবর্ণনীয়। এখনও ওকে দেখলে ভাবি, আমরা দু’জন মিলে এই একটা মানুষ তৈরি করেছি— এটা ভাবলেই আজও গায়ে কাঁটা দেয়।”
স্ত্রী-র গর্ভাবস্থার সেই ন’মাসও বিশেষভাবে স্মরণীয় ছিল পরমব্রতর কাছে। পিয়া ঠিক কীভাবে খবরটা জানিয়েছিলেন তাঁকে? পরমব্রতর কথায়, “আমি একদিন পার্টি করে রাতে ফিরেছি, সকালে আবার মিটিং। তাই আমি ওকে বারবার বলে রেখেছিলাম ঘুম বাঙাবে না, তবু ও আমার ঘুম ভাঙার জন্য ডাকাডাকি করছিল। তারপর হঠাৎ বলে উঠল, ‘আমি এমন একটা কথা বলব যেটা শুনলে ঘুম একেবারে চলে যাবে!’ সেভাবেই ও জানাল খবরটা— শুনে আমার তো চোখ কপালে!”
পিয়া আর পরমব্রত দু’জনেই নাকি মেয়ের অপেক্ষায় ছিলেন? পরিচালক-অভিনেতার কথায়, “শুরুতে মেয়ে সন্তানই চাইছিলাম। তবে শেষের দিকে আমি বুঝতে পারছিলাম, ছেলেই হবে। আশপাশের সবাই-ও সেটাই বলছিল। আর মজার ব্যাপার, আমাদের বন্ধুরা বাজিও ধরেছিল যে কী হতে চলেছে!”— বললেন পরম।
তবে বাবা হলেও, একজন মায়ের ভিতরের পরিবর্তন উপলব্ধি করাটাই পরমব্রতের কাছে সবচেয়ে বড় শিক্ষা –“যেটা একটা মা অনুভব করে, সেটা কোনও বাবা বা পুরুষ কখনও অনুভব করতে পারবে না—এটা আমার উপলব্ধি। আমার শরীরে হয়তো ৩০ শতাংশও হয়নি যেটা পিয়া পার করেছে। এটা বোঝাটাই সবচেয়ে কঠিন ও বড় বিষয়।” এইমুহূর্তে কাজ থেকে কিছুদিনের জন্য ছুটি নিয়েছেন পরমব্রত, জুলাই পর্যন্ত তাই কাজ বন্ধ – “আমি এখন একটা ব্রেকে আছি। চাইলে আরও বাড়াতে পারি। এই নতুন অধ্যায়ে মন দিতে চাই”, বললেন ৪৪ বছর বয়সি নতুন বাবা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি