শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Karan Johar Faces Tough Questions from His Twins on this father s day

বিনোদন | ‘আমরা কোথা থেকে এলাম?’ যমজ সন্তানদের প্রশ্নে থমকালেন করণ, তারপর? ‘বাবা দিবস’-এ মুখ খুললেন পরিচালক

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১৫ জুন ২০২৫ ১৪ : ৪২Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: ১৫ জুন তারিখটি পালন করা হয়ে ফাদার্স ডে হিসেবে। এই দিন উদ্‌যাপনে নিজের পিতৃত্ব নিয়ে মুখ খুললেন করণ জোহর। যমজ সন্তান যশ ও রুহিকে নিয়ে তাঁর অভিজ্ঞতা যেমন আবেগময়, তেমনই অনুপ্রেরণা যোগায়। ২০১৭ সালে সারোগেসির মাধ্যমে বাবা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন পরিচালক-প্রযোজক করণ জোহর। সেই সময়ের সাহসী পদক্ষেপ আজ আট বছর পেরিয়ে এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছে। এক পডকাস্টে তিনি নিজের যমজ সন্তানদের নিয়ে এক অকপট আলাপচারিতায় শোনালেন পিতৃত্বের গল্প।

 

ফ্যাশন ডিজাইনার এবং অভিনেত্রী মাসাবা গুপ্তার সঙ্গে কথোপকথনের সময় করণ জানান, এখন যশ ও রুহির আট বছর বয়স এবং তাদের মনে প্রশ্ন উঠছে— “আমরা এলাম কোথা থেকে?” করণের জবাব, “এখনও পর্যন্ত আমি ওদের বলেছি, তোমরা এসেছ আমার হৃদয় থেকে। তবে খুব শিগগিরই এই প্রসঙ্গে ওদের সঙ্গে একটা খোলামেলা আলাপ করতে হবে।” পিতৃত্বের যাত্রা যে সহজ ছিল না, তা স্বীকার করে নিয়েছেন করণ। তবে, সেটাই তাঁর জীবনের সবচেয়ে সেরা সিদ্ধান্ত বলে জানান তিনি—“আমার মা হিরু জোহরের সঙ্গে যশ আর রুহিকে বড় করা আমার জীবনের শ্রেষ্ঠ সিদ্ধান্ত। সবচেয়ে কঠিন, কিন্তু সবচেয়ে সুন্দর।”

 

যাঁরা ভাবছেন মা নেই বলে শিশুরা ‘মায়ের ভালবাসা’ থেকে বঞ্চিত, তাঁদের জন্য করণের বার্তা একেবারে স্পষ্ট—“আমার সন্তানদের কখনোই ভালবাসার ঘাটতি হয়নি। ওদের আশেপাশে আমার মা আছেন, আছে আমার ‘ফাউন্ড ফ্যামিলি’— পুতলু (কাজল আনন্দ), শ্বেতা (বচ্চন), গৌরী (খান), ফারাহ (খান), নেহা (ধুপিয়া)— এঁরা সবাই ওদের ভালবাসায় ভরিয়ে রেখেছেন।”

 

সিনেমার পর্দায় সম্পর্কের জটিলতা নিয়ে যিনি খেলেন নিপুণ হাতে, বাস্তব জীবনে তাঁর এই সোজাসাপটা, সাহসী স্বীকারোক্তি প্রমাণ করে দেন— কথা যেমন বলা উচিত, তেমনটাই বলাই করণ জোহর জানেন। ‘রকি ঔর রানি কী প্রেম কাহানি’র সাফল্যের পর এখন করণের জীবনের আসল গল্পটাই সবচেয়ে বড় প্রেরণা— একক পিতৃত্বের সাহসিকতা, দায়িত্ব আর নিঃশর্ত ভালবাসার অনন্য নিদর্শন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া