শুক্রবার ০১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১৫ জুন ২০২৫ ১৪ : ০৬Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: ফের খবরের শিরোনামে অভিনেত্রী পূজা ব্যানার্জি। এবারে সঙ্গে জড়াল তাঁর স্বামী কুণাল বর্মার নামও। পূজা ও তাঁর স্বামীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন নামী প্রযোজক শ্যামসুন্দর দে-এর স্ত্রী মালবিকা। সমাজমাধ্যমে একটি দীর্ঘ পোস্ট করে বিস্ফোরক সব অভিযোগ এনেছেন।
বন্ধুত্বের মুখোশের আড়ালে অপহরণ, হুমকি ও ভয় দেখিয়ে টাকা তোলা? অভিনেত্রী পূজা ব্যানার্জি ও স্বামী কুণাল বর্মার বিরুদ্ধে উঠেছে এই বিস্ফোরক অভিযোগ। ফেসবুক পোস্টে মালবিকা লিখেছেন – “একটি পরিবারের জীবনে এরকম দুঃস্বপ্ন যেন আর কোনও দিন না নামে—এই আশায়, ভারাক্রান্ত হৃদয়ে শেয়ার করছি এই হৃদয়বিদারক ঘটনার বিবরণ।”
“৩১শে মে, ২০২৫—বাংলা চলচ্চিত্র জগতের এক অভিজ্ঞ ও প্রতিষ্ঠিত নাম, ৬০টিরও বেশি ছবির প্রযোজক শ্যাম সুন্দর দে-কে জঘন্যভাবে অপহরণ, অবরুদ্ধ ও আর্থিকভাবে ব্ল্যাকমেল করা হয়েছে। যাঁরা এই অপরাধের পিছনে রয়েছেন, তাঁরা আর কেউ নন—অভিনেত্রী পূজা ব্যানার্জি (অর্থাৎ পূজা বোস), তাঁর স্বামী কুণাল বর্মা এবং তাঁদের প্রভাবশালী বন্ধু পীযূষ কোঠারি।”
“ব্যবসায়িক সফরে গিয়ে গোয়ায় ঘটে এই নারকীয় কাণ্ড। ভাড়া গাড়ি চালিয়ে যাওয়ার সময় আচমকা পূজা ও তার সহযোগীরা শ্যামের গাড়ি থামিয়ে তাঁকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। সেখানে তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় এবং বলা হয়—যদি ৬৪ লক্ষ টাকা না দেন, তাহলে মিথ্যা মাদক মামলায় ফাঁসানো হবে।”
কীভাবে আদায় করা হল টাকা?
সেকথাও লিখেছেন মালবিকা – “শ্যামকে জোর করে তাঁর ফোন ও ব্যাংক অ্যাকাউন্ট অ্যাকসেস করানো হয়। চরম ভয় ও মানসিক চাপে পড়ে তিনি ₹২৩ লক্ষ টাকা স্থানান্তর করেন—এর মধ্যে পূজার সহকারী মুনমুনের কাছে কলকাতায় নগদ পরিশোধ, এবং পূজা ও কুণালের ব্যাঙ্ক অ্যাকাউন্টে RTGS ট্রান্সফারের মাধ্যমে টাকা পাঠানো হয়। সব প্রমাণ এবং রশিদ সংরক্ষিত আছে।”
শ্যামসুন্দরের স্ত্রী-র লেখা অনুযায়ী, অপহরণকারীদের কৌশল: শ্যামের ফোন বাজেয়াপ্ত করে তাঁকে জোর করে ভিডিও রেকর্ড করানো হয়।
সই করানো হয় একাধিক মিথ্যা কাগজে, যাতে দেখানো যায় তিনি “স্বেচ্ছায়” গোয়ায় রয়েছেন।
তাঁর ব্যক্তিগত তথ্য ও পাসওয়ার্ড হ্যাক করে শ্যামকে ভবিষ্যতে ব্ল্যাকমেল করার পরিকল্পনাও করা হয়।
তৎপর গোয়া পুলিশের (SP North Goa-এর নেতৃত্বে) সময়মতো হস্তক্ষেপে শ্যামকে উদ্ধার করা সম্ভব হয়। পুলিশি অভিযোগ দায়ের করা হয়েছে পূজা, কুনাল ও পীযূষ কোঠারির বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায়: ১২৬(২), ১৩৭(২), ১৪০(২), ৩০৮(২), ১১৫(২), ৩৫১(৩), ৬১(২), ৩(৫)।
নিজের পোস্টের সঙ্গে যা যা ছবি জুড়ে দিয়েছেন মালবিকা, তা হল - এফআইআর-এর কপি, গোয়া পুলিশে দায়েরকৃত অভিযোগপত্রের স্বীকৃতি, উদ্ধারের অনুরোধ ও কৃতজ্ঞতা-বার্তা ইমেল, হুমকির অডিও/হোয়াটসঅ্যাপ প্রমাণ এবং RTGS ট্রান্সফার ও নগদ টাকার রশিদ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি