শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | India-New Zealand: পাঁচে পাঁচ! শামি-কোহলির দাপটে শীর্ষে ভারত

Sampurna Chakraborty | ২২ অক্টোবর ২০২৩ ২২ : ২৮Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: পাঁচে পাঁচ। ধর্মশালায় মহাঅষ্টমীতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৪ উইকেটে জিতল ভারত। একটুর জন্য শতরান হাতছাড়া বিরাট কোহলির। ১০৪ বলে ৯৫ রান করে আউট হন। বাংলাদেশ ম্যাচের পুনরাবৃত্তি হতে পারত। রাহুলের জায়গায় এদিন ছিলেন জাদেজা। প্রেক্ষাপট সাজানো ছিল। কিন্তু ছক্কা হাঁকিয়ে শেষ করতে গিয়ে ম্যাট হেনরির বলে ফিলিপসের হাতে ধরা পড়েন বিরাট। বিশ্বাস করতে পারেননি। একশো হলেই একদিনের ক্রিকেটে ৪৯তম শতরান করে ছুঁয়ে ফেলতেন শচীন তেন্ডুলকরকে। সেই অপেক্ষা দীর্ঘায়িত হল। প্রথম চার ম্যাচ অনায়াসে জেতার পর পঞ্চম ম্যাচে পরীক্ষার সামনে পড়তে হয় রোহিতদের। ১৯১ রানে ৫ উইকেট হারায় ভারত। কিন্তু চেজমাস্টার ক্রিজে থাকলে আর চিন্তা কী! রান তাড়া করতে নেমে আরও একটা ম্যাচ উইনিং ইনিংস বিরাট কোহলির। চলতি বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রকারীদের তালিকায় সবার ওপরে। এদিন ছাপিয়ে গেলেন রোহিতকে। প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে‌ ২৭৩ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। জবাবে ৪৮ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়সূচক রানে পৌঁছে যায় ভারত। ১২ বল বাকি থাকতেই জিতলেন রোহিতরা।‌পাঁচ ম্যাচ জিতে ১০ পয়েন্ট নিয়ে টেবিল শীর্ষে ভারত।  প্রথম চার ম্যাচে বিপক্ষ দল রোহিতদের চ্যালেঞ্জের মুখেই ফেলতে পারেনি। কিন্তু ২৭৩ রান নিয়ে যথেষ্ট লড়াই করে কিউয়িরা।‌ ভারতের প্রত্যেক ব্যাটারই শুরুটা ভাল করে। কিন্তু কোহলি বাদে বাকিরা বেশিক্ষণ উইকেটে টিকে থাকতে পারেনি। যদিও শুরুটা দারুণ করেন রোহিত। এদিনও ছক্কা, চারের বন্যা বইয়ে দেন। আরও একটি বড় ইনিংসের প্রত্যাশা ছিল ভারতের নেতার থেকে। কিন্তু ফার্গুসনের একটা বাজে বলে আউট হন রোহিত। তার আগে অবশ্য তাঁর হাত ধরেই ভারতের সূচনা ভাল হয়। ৪০ বলে ৪৬ রানে আউট হন রোহিত। ইনিংসে ছিল ৪টি ছয় এবং চার। শুভমন গিল, শ্রেয়স আইয়ার, কেএল‌ রাহুল শুরুটা ভাল করলেও দ্রুত প্যাভিলিয়নে ফেরেন। ৩১ বলে ২৬ রানে আউট হন গিল। ছটা চার মেরে দারুণ শুরু করেন শ্রেয়স।‌ কিন্তু আবার সেই শর্ট বলে সমস্যার খেসারত দিতে হল। ২৯ বলে ৩৩ রানে আউট হন। কেএল রাহুলের ক্ষেত্রেও একই। শুরুটা করেও ২৭ রানে ফেরেন। বিশ্বকাপে অভিষেক সুখকর হয়নি সূর্যকুমার যাদবের। ২ রানে রান আউট হন। কিন্তু এক প্রান্ত ধরে রাখেন বিরাট। দলকে প্রায় জিতিয়েই মাঠ ছাড়েন। ৩৯ রানে অপরাজিত থাকেন জাদেজা। তবে এদিনের জয়ের কৃতিত্ব মহম্মদ শামির। ১০ ওভার বল করে ৫৪ রানে ৫ উইকেট নেন ভারতীয় পেসার। ম্যাচের একটা সময় নিউজিল্যান্ড ৩১০-৩২০ রানের দিকে এগোচ্ছিল। কিন্তু শামির দুর্দান্ত স্পেলে ম্যাচে ফেরে ভারত। এক ওভারে তাঁর জোড়া উইকেট কিউয়িদের তিনশোর নীচে বেঁধে রাখতে সাহায্য করে। একইসঙ্গে নতুন রেকর্ডও করেন। টপকে যান অনিল কুম্বলেকে।  টসে জিতে নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠান রোহিত। শুরুতেই ধাক্কা খায় কিউয়িরা। ১৯ রানে ২ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায়। পরিত্রাতার ভূমিকা নেন দুরন্ত ছন্দে থাকা ড্যারেল মিচেল। রচীন‌ রবীন্দ্রকে সঙ্গে নিয়ে দ্বিতীয় উইকেটে ১৫৯ রান যোগ করেন। শেষ ওভার পর্যন্ত ব্যাট করেন মিচেল। ১২৭ বলে ১৩০ রানে আউট হন। একদিন ক্রিকেটে তাঁর সর্বোচ্চ স্কোর। ঝকঝকে ইনিংসে ছিল ৫টি ছয়, ৯টি চার। ৮৭ বলে ৭৫ করেন রচীন। বাকিরা কেউ রান পায়নি। মিডল অর্ডারের ব্যর্থতায় ২৭৩ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। ভারতের তারকা ঠাসা ব্যাটিং লাইন আপকে আটকে রাখতে ব্যর্থ বোল্ট, ফার্গুসনরা।‌

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া