শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Sourav Ganguly s wife aka Indian dancer Dona Ganguly Makes History at Cambridge with First Indian Classical Dance Workshop

বিনোদন | ছন্দে ছন্দে ভারত! ডোনা গাঙ্গুলির হাত ধরে প্রথমবার ওড়িশি নৃত্যের তালে জেগে উঠল কেমব্রিজ বিশ্ববিদ্যালয়

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১৫ জুন ২০২৫ ১২ : ৫১Rahul Majumder

নিজস্ব সংবাদদাতা: বলা যেতে পারে এক নতুন অধ্যায় লেখা হল কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গর্বিত প্রাচীন প্রাঙ্গণে। প্রথমবারের মতো অনুষ্ঠিত হল ভারতীয় শাস্ত্রীয় নৃত্য ওড়িশি-র এক মনোমুগ্ধকর কর্মশালা। আর এই ঐতিহাসিক পর্বের নেপথ্যে যিনি, তিনি প্রখ্যাত ওড়িশি নৃত্যশিল্পী ডোনা গাঙ্গুলি। বিশ্ববিখ্যাত জেসাস কলেজ, ইউনিভার্সিটি অফ কেমব্রিজের আয়োজিত এই কর্মশালায় ডোনা গাঙ্গুলি শুরু করলেন এক নতুন অধ্যায়। শতাব্দীপ্রাচীন গির্জার ছায়ায় নেচে উঠল দুই হাজার বছরের পুরনো এক ভারতীয় শিল্পরূপ।

 

এ প্রসঙ্গে ডোনা বললেন, “ওড়িশি কেবল শরীরচর্চা নয়—এ এক ধ্যান, এক ভক্তির প্রকাশ, এক গল্প বলার রূপ। কেমব্রিজের মাটিতে এই ঐতিহ্য ভাগ করে নিতে পারা এক বিশাল সম্মান। আমি আপ্লুত, গর্বিত। এই মঞ্চ শুধু শিল্প নয়, দুই সংস্কৃতির হৃদয় জোড়া দেওয়ার সেতু হয়ে উঠল আজ।” এই কর্মশালায় অংশগ্রহণ করেন ছাত্র-ছাত্রী, গবেষক, সাধারণ মানুষ, এমনকি যারা আগে কোনওদিন ভারতীয় নৃত্যের স্পর্শও পাননি। কোনও অভিজ্ঞতা ছাড়াই সকলকে আমন্ত্রণ জানিয়ে এক অন্তর্ভুক্তিমূলক পরিবেশ সৃষ্টি করা হয়, যেখানে কেউই ছিলেন না ‘বহিরাগত’।

 

 

 

এই অনুষ্ঠানের সাফল্যের পর কেমব্রিজ কর্তৃপক্ষ জানিয়েছে, এটি স্রেফ শুরু। ভারতীয় সংস্কৃতি ও নৃত্যকলার প্রতি আগ্রহ ক্রমেই বাড়ছে বিশ্বজুড়ে। আগামী দিনে তাই তাঁদের তরফে আরও অনেক বড় আয়োজনের পরিকল্পনা চলছে।

 

এর আগেও ভারতে ও আন্তর্জাতিক নানা সাংস্কৃতিক মঞ্চে ডোনা তাঁর নৃত্য পরিবেশনার মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেছেন। ওড়িশি নৃত্যের সৌন্দর্য ও দার্শনিক গভীরতা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াই তাঁর আজীবনের সাধনা ও লক্ষ্য।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া