শুক্রবার ০১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১৫ জুন ২০২৫ ১১ : ৫০Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: বলিউডের 'মিস্টার পারফেকশনিস্ট' আমির খানের সুপারহিট ছবি ‘দঙ্গল’ তো রেকর্ড গড়েই ফেলেছিল! বিশ্বের বাজারে প্রায় ২,০০০ কোটি টাকার ব্যবসা করে দঙ্গল -যা এখনও পর্যন্ত সবচেয়ে বেশি আয় করা ভারতীয় ছবি। কিন্তু জানেন কি, এই ছবির মুক্তি পাকিস্তানে আমির নিজেই বাতিল করেছিলেন? কারণ, সে দেশের সেন্সর বোর্ড চেয়েছিল ভারতের জাতীয় পতাকা ও জাতীয় সংগীত বাদ দিতে! সদ্য এক টক শো-এ এসে এই বিস্ফোরক তথ্য নিজেই জানিয়েছেন আমির খান।
সেই শো-তে আমির বলেন, “ ‘দঙ্গল’ মুক্তির আগে পাকিস্তানের সেন্সর বোর্ড থেকে জানানো হয়, ছবির একটি দৃশ্য— যেখানে গীতা ফোগাত জেতার পর ভারতের জাতীয় পতাকা উড়ছে আর জাতীয় সংগীত বাজছে— সেটা বাদ দিতে হবে, নাহলে ওরা ছবি ছাড়বে না।”
এই প্রস্তাবেই রীতিমতো ক্ষিপ্ত হয়ে যান আমির। তাঁর কথায়, “ডিজনি তখন ছবির এক্সিকিউটিভ প্রযোজক ছিল। ওরা বলল, পাকিস্তান থেকে ওরা বলছে ওই দৃশ্য কেটে দিতে হবে, নাহলে ছাড়পত্র দেবে না। আমি সঙ্গে সঙ্গে বলি— তাহলে আমাদের ছবি পাকিস্তানে মুক্তি পাবে না। ওরা বলল এতে ব্যবসার ক্ষতি হবে। আমি তখন স্পষ্ট বলি, ‘যারা আমাদের জাতীয় পতাকা ও জাতীয় সংগীত বাদ দিতে বলে, তাদের সঙ্গে আমি কোনও সম্পর্ক রাখি না। সেই ব্যবসাও আমি চাই না।”
আমির আরও জানান, অনেক আগেই তিনি পাক সেন্সর বোর্ডের মানসিকতা বুঝেছিলেন। ১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত সরফারোশ ছিল প্রথম ছবি যেখানে পাকিস্তান ও আইএসআই-এর নাম সরাসরি বলা হয়। পরিচালক জন ম্যাথিউ ম্যাথান চিন্তিত ছিলেন সেন্সর বোর্ড এই কারণে ছবি আটকে দিতে পারে। কিন্তু আমির বলেছিলেন, “আমরা যদি দেখাতে পারি ছবিতে কেন এই প্রসঙ্গ জরুরি, সেন্সর বোর্ড মানবে।” শেষমেশ সর্ফারোশ হয়েছিল কাল্ট হিট।
এইমুহূর্তে, আমির এখন ব্যস্ত তাঁর আসন্ন ছবি ‘সিতারে জমিন পার’ নিয়ে। ২০০৭ সালের তারে জমিন পার এর ‘আত্মিক সিক্যুয়েল’ হিসেবে তৈরি হচ্ছে এই নতুন ছবি। পরিচালনা করছেন আরএস প্রসন্ন। আমির ছাড়াও মুখ্য ভূমিকায় রয়েছেন জেনেলিয়া ডি’সুজা। ২১ জুন মুক্তি পাচ্ছে এই ছবি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি