সোমবার ০৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ১৪ জুন ২০২৫ ১৯ : ২৫Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: লর্ডসে লেখা হল নতুন এক রূপকথা। একদা ঘুমিয়ে পড়া এক অধিনায়কের ছোঁয়ায় ঘুম ভাঙল দক্ষিণ আফ্রিকার। ঘুম ভাঙল একটা জাতির।
তেম্বা বাভুমা হয়তো ক্রিকেটের নেলসন ম্যান্ডেলা। লর্ডসের ব্যালকনিতে দাঁড়িয়ে তিনি হাত তুলছেন। ক্রিকেটবিশ্ব পেল নতুন এক চ্যাম্পিয়নকে।
দুরন্ত এক জয় ছিনিয়ে নেওয়ার পরে কেশব মহারাজ ভাল করে কথাই বলতে পারছিলেন না। প্রায় কাঁদতে কাঁদতে মহারাজ বললেন, ''এটা সব অর্থেই স্পেশ্যাল। আমাদের সমর্থন করতে যাঁরা এসেছেন, যাঁরা দেশে রয়েছেন, তাঁদের জন্য এই ট্রফিটা তুলে ধরা দারুণ গর্বের। এই ফাইনালের সময়ে আমাদের মধ্যে যে একতা লক্ষ্য করা গিয়েছে, সেটাই আমাদের দেশ।''
এক অনন্ত প্রতীক্ষারও বুঝি শেষ হল। দক্ষিণ আফ্রিকা মানেই হৃদয় ভাঙার সব গল্প বিশ্বকাপে। শুরু সেই ১৯৯২ সালের বিশ্বকাপ থেকে। বলার মতো পারফরম্যান্স ১৯৯৮ সালে মিনি বিশ্বকাপ জয়। তার পরে হৃদয় ভাঙার গল্পই লিখে এসেছে প্রোটিয়া ব্রিগেড।
লর্ডসে দক্ষিণ আফ্রিকাই রাজা। লর্ডসে আইডেন মার্করামই নায়ক। এদিন জেতার জন্য দরকার ছিল ৬৯ রান। সেই ৬৯ রান তোলা কঠিন করে তুলেছিলেন অস্ট্রেলিয়ার বোলাররা। কিন্তু মার্করাম মনে হয় অন্য ধাতুতে গড়া এক ক্রিকেটার। শেষ পর্যন্ত টিকে থেকে দেশকে জেতাতে তিনি পারেননি। জয়ের জন্য ৬ রান যখন দরকার, তখন মার্করাম ফিরে যান। কিন্তু মার্করামের ওই ১৩৬ রান দক্ষিণ আফ্রিকাকে এনে দেয় দারুণ এক জয়। ম্যাচের সেরাও তিনি।
জয়ের নায়ক বলছেন, ''এর থেকে দামি রান আগে কখনও করিনি। প্রথম ইনিংসে শূন্য রানে ফেরার পরেও সব ঠিকঠাকই হল। কখনও কখনও ভাগ্যের দরকার হয়।''
বহু বছর পরে আসা এক জয় ক্ষণিকের জন্য মোহাবিষ্ট করে দিয়েছিল ক্রিকেটারদের। মার্করাম ম্যাচের সেরা। কিন্তু আসল নায়ক অধিনায়ক তেম্বা বাভুমা। লর্ডসে তাঁর লড়াই চিরকাল মনে রাখবেন ক্রিকেটপাগলরা। অধিনায়ক বাভুমা সম্পর্কে মার্করাম বলছেন, ''দুই-তিন বছর ধরে আমাদের সামনে থেকে নেতৃত্ব দিয়েছে তেম্বা। এমন একটা ইনিংস খেলেছে,যেটা অনেক মানুষই মনে রাখবে।''
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি