শুক্রবার ০১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ১৪ জুন ২০২৫ ১৩ : ৫৮Snigdha Dey
সংবাদসংস্থা মুম্বই: এক সময়ের স্বপ্ন সুন্দরী ছিলেন বিপাশা বসু। তাঁর রূপে মুগ্ধ হতেন দর্শক। বিপাশার শরীরী হিল্লোল রাতের ঘুম কাড়ত অনুরাগীদের। তবে কিছুদিন আগে অভিনেত্রীর চেনা ছবিটা যেন এক নিমেষে পাল্টে যায়। সন্তান জন্ম দেওয়ার পর বেশ কিছুটা ওজন বেড়েছে তাঁর। তাই বর্তমানে বিপাশার ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই কটাক্ষের শিকার হয়েছেন অভিনেত্রী। তবে এবার নেটিজেনদের ট্রোলের যোগ্য জবাব দিলেন বাঙালি অগ্নিকন্যা।
প্রাক্তন মিস ইন্ডিয়া এবং বিউটি ইনফ্লুয়েন্সার শ্বেতা বিজয় নায়ার সম্প্রতি মহিলাদের উপরের এই অযৌক্তিক প্রত্যাশার বিরুদ্ধে ইনস্টাগ্রামে সরব হয়েছেন। তিনি তাঁর রিলে মাতৃত্বের আবেগ এবং শারীরিক কষ্টের কথা তুলে ধরেছেন। তিনি জোর দিয়ে বলেন যে, কীভাবে মহিলাদের একাধিক ভূমিকা পালন করতে হয় এবং একই সঙ্গে তাদের চেহারার ছোটখাটো খুঁতগুলোকে নিয়েও চলে কাঁটাছেড়া। আর তারপর সেই পোস্টের কমেন্ট সেকশনে বিপাশা এই পুরো বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন।
ওই পোস্টে বিপাশা মন্তব্য করেছেন, ‘ধন্যবাদ তোমার স্পষ্ট কথাগুলোর জন্য। আশা করি মানবজাতি এত অগভীর এবং এত হীন মানসিকতা সম্পন্ন আর থাকবে না… এবং তারা প্রতিদিন মহিলাদের লক্ষ লক্ষ ভূমিকা পালনের জন্য উৎসাহিত ও প্রশংসা করবে।’
বিপাশা আরও লেখেন, ‘আমি একজন আত্মবিশ্বাসী মহিলা, কটাক্ষ আমাকে ছুঁতে পারে না। তবে এগুলো মহিলাদের প্রতি সমাজের যে দৃষ্টিভঙ্গি, তা তুলে ধরে। আমার জায়গায় অন্য কোনও মহিলা হলে হয়তো এই ধরনের মন্তব্য দেখে মানসিকভাবে ভেঙে পড়তে পারত। যাই হোক, আমাদের সকলের কণ্ঠ যদি এভাবেই শক্তিশালী থাকে এবং মহিলারা যদি মহিলাদের এভাবেই সমর্থন করে, তাহলে নারীরা আরও এগিয়ে যাবে।'
বিপাশার পাশে দাঁড়িয়েছেন স্বামী করণ সিং গ্রোভার। চুপ থাকেননি তিনিও। পোস্টে তাঁর মন্তব্য 'আমাদের পরিচিত এবং ভালবাসার সমস্ত মহিলাদের আসনে বসিয়ে উচিত এবং তাঁদের পুজো করা উচিত। তাঁরাই হলেন সেই দেবী যাঁদের পুজো করা উচিত। আমি বিশ্বাস করি যে ঈশ্বর একটি নারী শক্তি। জীবন নামক সুন্দর জিনিসটি যাঁরা সৃষ্টি করেন, তাঁদের মধ্যেই ঈশ্বর থাকেন।'
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি