শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Deepika Padukone s post-motherhood terms were valid: Kabir Khan slams Spirit makers

বিনোদন | আমির-অক্ষয়ও শুটিংয়ে এসব শর্ত দেন, তাহলে দীপিকাকে নিয়ে সমস্যা কেন? ‘স্পিরিট’ পরিচালককে তুলোধনা কবীর খানের!

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১৩ জুন ২০২৫ ১৬ : ১৬Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: সন্ধানী দৃষ্টিভঙ্গি, স্পষ্ট মত আর বাস্তব তুলনা— ঠিক এই ভঙ্গিতে বলিউড পরিচালক কবীর খান এবার সন্দীপ রেড্ডি ভাঙ্গা-দীপিকা পাড়ুকোন বিতর্কে সোজাসুজি পাশে দাঁড়ালেন দীপিকার। পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার আসন্ন ছবি ‘স্পিরিট’ থেকে দীপিকার সরে যাওয়ার সিদ্ধান্ত ঘিরে যখন বিতর্ক তুঙ্গে, তখন ‘বজরঙ্গি ভাইজান’ ও ‘৮৩’-এর পরিচালক একেবারে ব্যতিক্রমী সোজাসাপ্টা মত দিলেন।

 

প্রভাসের বিপরীতে অভিনয় করার কথা ছিল দীপিকা পাড়ুকোনের। কিন্তু শোনা যায়, দীপিকার মাতৃত্বোত্তর কাজের শর্ত মানতে রাজি হননি পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা। দীপিকা চেয়েছিলেন দিনে ৮ ঘণ্টার কাজের শিডিউল ও কিছু নির্দিষ্ট পেশাদার পরিবেশ—যা ইন্ডাস্ট্রিতে অনেক পুরুষ তারকাও পান।

 

এই কারণেই দীপিকাকে নাকি প্রজেক্ট থেকে সরিয়ে দেওয়া হয় এবং তাঁর জায়গায় নেওয়া হয় 'অ্যানিম্যাল' খ্যাত তৃপ্তি দিমরিকে। কিন্তু এখানেই শেষ নয়—এই ঘটনায় পুরো ইন্ডাস্ট্রিতে ছড়িয়ে পড়ে গভীর এক বিতর্ক, যেখানে প্রশ্ন উঠছে নারী-পুরুষ তারকাদের কাজের পরিবেশ ও পারিশ্রমিকের সাম্যতা নিয়ে।

 

এক সাক্ষাৎকারে কবীর খান বললেন— “দীপিকার চাহিদা একদমই যৌক্তিক। আমির খান ৮ ঘণ্টার শিফটে কাজ করেন। অক্ষয় কুমারও করেন। তাহলে দীপিকার ক্ষেত্রে সমস্যাটা কোথায়?” তিনি আরও বলেন— “যদি কোনও পরিচালক এই শর্তে রাজি না হন, তাহলে সেটা নিয়ে যুক্তিপূর্ণ আলোচনা হওয়া উচিত। শুধু না বললেই হবে না।” এই বক্তব্যেই স্পষ্ট হয়ে গেল—তিনি দীপিকার পাশে দাঁড়িয়ে, শিল্পের ভিতরের পুরুষতান্ত্রিক ও বৈষম্যমূলক বাস্তবতাকে সরাসরি প্রশ্ন করছেন। কবীর খান আরও বলেন— “যে অভিনেতা বা অভিনেত্রী দর্শক টানেন, তাঁরা যোগ্য সম্মান ও পারিশ্রমিক পাওয়ার দাবিদার—হোক সে পুরুষ বা নারী। দীপিকা বছরের পর বছর ধরে প্রেক্ষাগৃহে ভিড় টানেন, তাই তিনি যে পারিশ্রমিক দাবি করেন, তা একদমই ন্যায্য।”

 

‘স্পিরিট’-এর এই বিতর্ক শুধু একটা সিনেমার গল্প নয়, এটা তুলে ধরছে ইন্ডাস্ট্রির গভীরে থাকা লিঙ্গ বৈষম্য ও পেশাদারিত্বের অভাবকে।একদিকে পরিচালকরা বলছেন, বড় বাজেটের ছবিতে ‘কম্প্রোমাইজ’ সম্ভব নয়।অন্যদিকে অনেকে বলছেন, নারী অভিনেত্রীদের কাজ ও মাতৃত্ব—দু’টোকেই সম্মান করতে হবে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া