শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Rana Daggubati opens up about doing action scenes after corneal transplant

বিনোদন | এক চোখে অন্ধ! তবুও বিপজ্জনক অ্যাকশনে বাজিমাৎ— রাণা দগ্গুবতী যেন রিয়েল লাইফ ‘টার্মিনেটর’!

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১৩ জুন ২০২৫ ১৫ : ২৪Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: 'বাহুবলী' খ্যাত দক্ষিণী তারকা রাণা  দগ্গুবতী এখন ব্যস্ত তাঁর বহু প্রতীক্ষিত সিরিজ ‘রাণা নাইডু সিজন ২’-এর মুক্তি নিয়ে। এই শো-এর প্রচারে এসে এক সাক্ষাৎকারে রাণা শেয়ার করলেন নিজের চোখের কর্নিয়া ট্রান্সপ্ল্যান্ট-এর অভিজ্ঞতা এবং কিভাবে তিনি অপারেশনের পরও সাহসের সঙ্গে করে চলেছেন বিপজ্জনক সবঅ্যাকশন দৃশ্যের শুটিং।

 

সেই সাক্ষাৎকারে রাণা বলেন,“অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের সময়, যদি লেন্স না পরি তাহলে সত্যি খুব মজার অবস্থা হয়। ধুলোয় ভরে যায় চারদিক, আমি ঠিকমতো দেখতে পাই না, পুরো গন্ডগোল হয়ে যায়!” তিনি আরও জানান, কর্নিয়া ট্রান্সপ্ল্যান্ট-এর পর তাঁর এক চোখে পুরোপুরি দৃষ্টি চলে গেছে, আর সেই কারণেই অনেকে তাঁর চোখ নিয়ে ঠাট্টা-ও করেন!

 

রাণা নিজেও হাসিমুখে বলেন, “আমি তো মজা করে বলি—আমি প্রায় টার্মিনেটরের মতো! একটা চোখ, একটা কিডনি, আরও কিছু ট্রান্সপ্ল্যান্ট করা জিনিসপত্র নিয়ে বেঁচে আছি। সিনেমায় টার্মিনেটর দেখেছেন তো? হ্যাঁ, আমি প্রায় সেরকমই!”

 

ডান চোখের অন্ধত্ব ও দান করা চোখের গল্প বিশদে জানালেন অভিনেতা। এর আগেও একাধিকবার নিজের শারীরিক লড়াই নিয়ে খোলামেলা কথা বলেছেন রাণা। জানিয়েছেন, ডান চোখ আংশিক অন্ধ হয়ে যাওয়ায় তাঁকে কর্নিয়া ট্রান্সপ্ল্যান্ট করাতে হয়। বাঁ চোখের কর্নিয়া তাঁকে দেওয়া হয়েছিল মৃত্যুর পরে এক দাতার দান করা চোখ থেকে! 

 

রাণা অভিনীত থ্রিলার সিরিজ ‘রাণা নাইডু সিজন ২’ মুক্তি পাচ্ছে ১৩ জুন। এই সিজনে তাঁর সঙ্গে থাকছেন ভেঙ্কটেশ দগ্গুবতী, অর্জুন রামপাল, সুরভীন চাওলা, কৃতি খারবন্দা, সুশান্ত সিং, অভিষেক ব্যানার্জি এবং ডিনো মোরিয়া।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া