শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Ex-husband of Karisma Kapoor Sunjay Kapur dies after bee sting triggers heart attack during polo match

বিনোদন | বীভৎস! করিশ্মার প্রাক্তন স্বামীর শরীরের কোন অংশে ঢুকে হুল ফুটিয়ে তাঁকে মেরে ফেলল মৌমাছি?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১৩ জুন ২০২৫ ১৪ : ৪৮Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: জীবনের শেষ খেলা খেলতে নেমে আর ওঠা হল না। বলিউড অভিনেত্রী করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী এবং খ্যাতনামা পোলো খেলোয়াড় ও ব্যবসায়ী সঞ্জয় কাপুর আর নেই। ব্রিটেনে, পোলো খেলার মাঠেই মৃত্যু হয়েছে ৫৩ বছর বয়সি সঞ্জয়ের। আর তাঁর মৃত্যুর পেছনের কারণ শুনলে আপনি স্তম্ভিত হবেন—জানা যাচ্ছে, খেলার সময় উড়ে আসা একটি মৌমাছি আচমকাই সঞ্জয়ের মুখে ঢুকে তাঁকে হুল ফোটায়, আর সেই দংশন থেকেই শুরু হয় তাঁর তীব্র হৃদ্‌রোগের উপসর্গ। মাঠেই সশব্দে তিনি পড়ে যান। সঙ্গে সঙ্গেই চিকিৎসা পৌঁছে গেলেও শেষরক্ষা হয়নি। মৃত্যু হয় ঘটনাস্থলেই!

 

সঞ্জয় কাপুর পোলো খেলাকে শুধু খেলা নয়, জীবনের একটা বড় অংশ হিসেবে দেখতেন। ঘোড়া ও খেলার প্রতি গভীর ভালবাসার জন্যই তাঁর এই খেলায় প্রবেশ এবং পরবর্তী সময়ে একটি নিজস্ব পোলো টিম ‘ওরাস’ গঠন। সেদিন তিনি খেলছিলেন হোটেল ব্যবসায়ী জয়সল সিং-এর দল ‘সুজন’-এর বিরুদ্ধে। খেলাই হয়ে উঠল জীবনের শেষ অধ্যায়।

 

ব্যক্তিগত জীবন বরাবরই সংবাদমাধ্যমের চর্চার বিষয় ছিল সঞ্জয়ের। তিনবার বিয়ে করেছিলেন তিনি। প্রথম বিয়ে হয় মুম্বইয়ের ডিজাইনার নন্দিতা মহতানির সঙ্গে, সম্পর্ক ভেঙে যায় ২০০০ সালে। ২০০৩-এ বিয়ে করলেন বলিউড ডিভা করিশ্মা কাপুরকে। তাঁদের দুই সন্তান — সামাইরা ও কিয়ান। ২০১৬-তে বিবাহবিচ্ছেদ হলেও, সন্তানদের প্রতি দায়িত্ব পালন করেছেন দুই অভিভাবক মিলেই।এরপর সঞ্জয় বিয়ে করেন প্রিয়া সচদেবকে, যিনি একসময়ে মডেলিং করতেন এবং পরে উদ্যোগপতি হন। তাঁদের একটি সন্তান আজারিয়াস। প্রিয়ার আগের সংসারে থাকা কন্যা সাফিরাও এই পরিবারে ছিল।

 

উল্লেখ্য, সঞ্জয় কপূর ছিলেন দেশের অন্যতম নামী শিল্পগোষ্ঠী সোনা গ্রূপের প্রতিষ্ঠাতা সুরিন্দর কাপুরের পুত্র। মায়ের নাম রানি কাপুর। ২০০৩ সালে বাবার সংস্থায় যুক্ত হয়ে সঞ্জয় তাঁদের সংস্থাটিকে পৌঁছে দেন আন্তর্জাতিক মানচিত্রে। পরে তিনি সোনা কমস্টার-এর চেয়ারম্যান হন। 

 

শেষ সময়ে মাঠে ছিলেন, যেখানে হৃদয় দিয়েছিলেন। শেষ নিঃশ্বাসও যেন খেলোয়াড়সুলভ ভাবেই মাঠেই ছেড়ে গেলেন সঞ্জয় কাপুর।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া