শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | প্রথমবার বড়পর্দায় একফ্রেমে, দিব্যজ্যোতিকে অভিনয়ের কোন‌ 'ট্রিক' শেখাচ্ছেন যিশু? 

Snigdha Dey | | Editor: শ্যামশ্রী সাহা ১৩ জুন ২০২৫ ১৩ : ৫৪Snigdha Dey

নিজস্ব সংবাদদাতা: পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ছবি 'লহ গৌরাঙ্গের নাম রে'-তে ফুটে উঠবে তিন যুগের উপাখ্যান। ছবির প্রযোজনায় রাণা সরকার ও এসভিএফ।‌ এই ছবিতে থাকছেন যিশু সেনগুপ্ত। এই খবর আগেই এসেছিল। এই ছবিতে নিত্যানন্দ প্রভুর চরিত্রে দেখা যাবে অভিনেতাকে। 

 


নিত্যানন্দ প্রভু ‘নিতাই’ নামেও পরিচিত ছিলেন। বয়সে বড় হলেও তিনি ছিলেন শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর প্রধান এবং অন্তরঙ্গ সঙ্গী। যিশুর কেরিয়ারে ‘মহাপ্রভু’ একটি অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ছোট পর্দায় এই চরিত্রের মাধ্যমেই দর্শকের ঘরে ঘরে পৌঁছে গিয়েছিল তাঁর নাম। ২৯ বছর পর সেই বৃত্তই যেন পূর্ণ হতে চলেছে।

 


শ্রীচৈতন্যদেবের চরিত্রে দেখা যাবে দিব্যজ্যোতি দত্তকে। ইতিমধ্যেই সামনে এসেছে চরিত্রাভিনেতাদের প্রথম ঝলক। তবে এই প্রথমবার একফ্রেমে ধরা দিলেন 'গৌর-নিতাই' ওরফে দিব্যজ্যোতি ও যিশু। শুক্রবার বেলা গড়াতেই সমাজমাধ্যমে দুই অভিনেতার ছবি ভাগ করলেন খোদ পরিচালক। 

 


এক সময় যিশুও টেলিভিশনের মাধ্যমে কেরিয়ার শুরু করেছিলেন। দিব্যজ্যোতিও সেই পথেই হাঁটছেন। যিশুর সঙ্গে স্ক্রিন শেয়ার করার অভিজ্ঞতা আজকাল ডট ইন-এর কাছে ভাগ করলেন দিব্যজ্যোতি। 

 

তাঁর কথায়, "যিশুদার সঙ্গে কাজের অভিজ্ঞতা এক কথায় দারুণ। যেহেতু মহাপ্রভুর চরিত্রে যিশুদা আগে কাজ করেছেন, তাই ওঁর থেকে অনেককিছু জানতে পারছি। গল্পের ছলে বুঝিয়ে দিচ্ছেন সবটা। এমনকী মন খারাপ থাকলেও মন ভাল করার দায়িত্ব নিজেই নিয়ে নিচ্ছেন। আমার দেখা সবচেয়ে ভাল মনের মানুষের মধ্যে একজন হলেন যিশুদা।"

 


প্রসঙ্গত, গল্পে 'বিনোদিনী' হবেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এই ঘোষণা আগেই হয়েছিল। সৃজিত সাফ জানিয়েছিলেন শুভশ্রীকে 'বিনোদিনী' হিসাবে ভেবেছিলেন চার বছর আগে। 'লক্ষ্মীপ্রিয়া'র চরিত্রে দেখা যাবে আরাত্রিকা মাইতিকে। 'বিষ্ণুপ্রিয়া' হবেন অলোকানন্দা গুহ। গিরিশ ঘোষের ভূমিকায় দেখা যাবে ব্রাত্য বসুকে। এছাড়াও থাকছেন বহু তারকা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া