শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | মৃত্যুর আঁচ আগেই পেয়েছিলেন করিশ্মার প্রাক্তন স্বামী সঞ্জয়? সার্জারিতে পাল্টে গেল অনন্যার ঠোঁট!

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ১৩ জুন ২০২৫ ১৩ : ২১Snigdha Dey

সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?


মৃত্যুর আঁচ আগেই পেয়েছিলেন সঞ্জয়?


ইংল্যান্ডে পোলো খেলছিলেন তিনি ৷ সেই সময় একটি মৌমাছি তার মুখে কোনওভাবে ঢুকে পড়েছিল ৷ এরপরেই সঞ্জয়ের শরীরে অ্যালার্জির প্রতিক্রিয়া দেখা দেয় ৷ তিনি হৃদরোগে আক্রান্ত হন।
তিনি এর কিছুক্ষণ আগেই আমদাবাদ ফ্লাইট দুর্ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সঞ্জয় কাপুর লিখেছিলেন, 'ভয়াবহ খবর! দুর্ভাগ্যজনক ভাবে এয়ার ইন্ডিয়ার বিমান আমদাবাদে ভেঙে পড়েছে। যে সমস্ত পরিবার এই ঘটনায় তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের জন্য কেবল প্রার্থনা। এই কঠিন সময়ে, তাঁরা যেন শক্ত থাকেন।' এর কয়েকটি দিন আগে, সোশ্যাল মিডিয়ায় জীবন বোধ সম্পর্কে একটি পোস্ট করেছিলেন সঞ্জয়। তিনি লিখেছিলেন, 'পৃথিবীতে তোমার সময় সীমিত। কেন হল এই প্রশ্ন না রেখে, যদি এমন হত, এই প্রশ্ন রেখে যাও।'


নাম পরিবর্তন করলেন আলিয়া!


কান চলচ্চিত্র উৎসব থেকে ফিরে আসার পর আলিয়া একটি ভ্লগ শেয়ার করেছেন যেখানে কান চলচ্চিত্র উৎসবের ছোট ছোট মুহূর্ত তুলে ধরতে দেখা যায় তাঁকে। একের পর এক পোশাক পরিবর্তন থেকে শুরু করে ছোট ছোট মজাদার মুহূর্ত তিনি তুলে ধরেছেন একটি ভিডিওর মাধ্যমে। এই ভিডিওর একটি ছোট্ট অংশ থেকেই জানা গিয়েছে আলিয়ার নতুন পরিচয়ের কথা। তিনি নিজেকে আলিয়া কাপুর বলেই পরিচয় দিয়েছেন। তবে সমাজমাধ্যমে এখনও পর্যন্ত তিনি ভাট পদবী রেখেছেন।


সার্জারিতে বদলেছে অনন্যার গড়ন?

 

অভিনয় নিয়ে বরাবরই কটাক্ষের শিকার হন অনন্যা পাণ্ডে। ছোটবেলায় চেহারা নিয়েও সমালোচনার মুখে পড়তে হয়েছিল অভিনেত্রীকে।‌ তবে এবার অনন্যার নতুন পোস্ট দেখে নেটিজেনদের মনে হয়েছে স্বাভাবিকের তুলনায় অনেকেটাই ফুলে গিয়েছে অনন্যার ঠোঁট। শুধু তাই নয় অভিনেত্রীর গালও উঁচু হয়ে গিয়েছে। যখন বলিউডে আত্মপ্রকাশ করেন সেই সময় অনন্যা ছিলেন বেশ রোগা। যার ফলে গালদু’টি খানিক ভাঙাই ছিল। হঠাৎ তাঁর এমন ভরাট মুখ দেখ বিস্ময় ঠেকছে অনেকেরই।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া