শুক্রবার ০১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১২ জুন ২০২৫ ১৭ : ০৯Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: গুজরাতের মেঘানিনগরে বিমান দুর্ঘটনা। অহমদাবাদ বিমানবন্দরের কাছে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার যাত্রিবাহী বিমান। দেশের অসামরিক বিমান পরিবহণ নিয়ন্ত্রক সংস্থা (ডিজিসিএ) জানিয়েছে, বিমানটিতে মোট ২৪২ জন ছিলেন। তাঁদের মধ্যে ২৩২ জন যাত্রী এবং ১০ জন ক্রু সদস্য।এটি বোয়িং সংস্থার বি৭৮৭ ড্রিমলাইনার বিমান ছিল। এই ভয়ঙ্কর দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্তব্ধ হয়ে যায় গোটা দেশ—বলিউডও তার ব্যতিক্রম নয়।সোশ্যাল মিডিয়ায় একের পর এক বলিউড তারকারা তাঁদের শোকবার্তা জানান। কারও চোখে জল, কারও কথায় চাপা অসহায়তা—সব মিলিয়ে এক হৃদয়বিদারক আবহ তৈরি হয়েছে ফিল্ম দুনিয়ায়।
অক্ষয় কুমার এক্স-এ লেখেন, “এই বিমান দুর্ঘটনার খবরে স্তব্ধ হয়ে গিয়েছি। কিছু বলার ভাষা নেই। শুধু প্রার্থনা করছি। ”—এককথায়, কোনও অতিরঞ্জন নয়, শুধুই নিঃশব্দ প্রার্থনা।
সানি দেওল একটি আবেগঘন বার্তায় লিখেছেন, “আহমেদাবাদের বিমান দুর্ঘটনার খবরে যারপরনাই বিধ্বস্ত! প্রাণপণে প্রার্থনা করে যাচ্ছি…”
জাহ্নবী কাপুরের ইনস্টাগ্রাম স্টোরির বার্তায় যেন ধরা পড়ল তরুণ প্রজন্মের কণ্ঠস্বর।লিখেছেন, “এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনার খবরে আমি স্তব্ধ ... এরকম পর্যায়ের দুর্ঘটনার কষ্ট শবে প্রকাশ করা যায় না।”
পরিণীতি চোপড়া লেখেন, “এই বিমান দুর্ঘটনায় যাঁরা প্রাণ হারালেন তাঁদের পরিবারের সদস্যদের যন্ত্রণা কোন পর্যায়ের তা ভাবতেই পারছি না। ঈশ্বর যেন তাঁদের শক্তি দেয়.…”।
সোনু সুদ, যিনি বরাবরই মানুষ পাশে দাঁড়িয়েছেন সংকটের সময়, লেখেন, “ এই বিমান দুর্ঘটনায় কবলে পড়া যাত্রীদের উদ্দেশ্যে প্রার্থনা রইল ”
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি