শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

After Deepika Padukone Allu Arjun reportedly out of Sandeep Reddy Vanga s next movie

বিনোদন | দীপিকার সঙ্গে ঘনিষ্ঠতাই কাল হল? আল্লু অর্জুনকে এবার ছবি থেকে ছেঁটে ফেললেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১২ জুন ২০২৫ ১৫ : ০২Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: সন্দীপ রেড্ডি ভাঙ্গা মানেই বড় প্রজেক্ট, বিতর্ক আর ধামাকা। আর এবার সেই ধামাকার কেন্দ্রে দু’দুজন তারকা—আল্লু অর্জুন ও দীপিকা পাড়ুকোন। ফিসফাস, সন্দীপ ভাঙ্গার পরবর্তী ছবিতে যাঁকে লিড হিসেবে আগেই সই করানো হয়েছিল, দীপিকার পর সেই আল্লু অর্জুনকেও নাকি এখন চুপচাপ বাদ দেওয়া হয়েছে! তাঁর জায়গায় কেহ্ন ভাবা হচ্ছে জুনিয়র এনটিআর-কে।

 

এই খবর আসে ঠিক তার পরেই, যখন দীপিকা পাড়ুকোনকে নিয়ে অন্য একটি বিতর্ক তুঙ্গে। শোনা যাচ্ছে, প্রভাস অভিনীত ‘স্পিরিট’ ছবির থেকে দীপিকাকে ছেঁটে ফেলা হয়েছে সময় ও পারিশ্রমিক সংক্রান্ত মতানৈক্যের কারণে। দীপিকা নাকি কাজের সময়সীমা খানিক ছোট রাখতে চেয়েছিলেন, সেই সঙ্গে ছবির লভ্যাংশ থেকেও তাঁর কিছু দাবি ছিল। এসব শর্ত মেনে নিতে কোনওভাবেই রাজি হননি পরিচালক।

 

এরপরেই ভাঙ্গা এক্স (পূর্বে টুইটার)-এ স্পষ্ট আক্রমণ শানিয়ে লেখেন, “আমি যখন কোনও অভিনেতাকে গল্প বলি, ১০০% বিশ্বাস করি। সেটা একরকম ‘অলিখিত চুক্তি’। কিন্তু তুমি যেটা করেছো, তাতে তুমি নিজেকে স্পষ্ট করে ফেলেছো।” তিনি আরও বলেন, “তুমি বোঝোনি। বুঝবে না। কোনওদিনই বুঝবে না।” দীপিকার বিরুদ্ধে তাঁর অভিযোগ, তিনি নাকি এক তরুণ অভিনেতাকে সরিয়ে দেওয়ার খেলায় নেমেছিলেন।


সবচেয়ে আশ্চর্যের বিষয়, আল্লু অর্জুন ও দীপিকা পাড়ুকোন শীঘ্রই জুটি বাঁধছেন জওয়ান ছবিখ্যাত পরিচালক অ্যাটলির পরবর্তী বিগ বাজেট প্রজেক্টে—যার প্রাথমিক নাম ‘এএ২২xএ৬’। শোনা যাচ্ছিল, এটি দু’নায়কের গল্প। কিন্তু আল্লু অর্জুনের সহকারী দলের তরফে জানানো হয়েছে, আল্লু-ই নাকি এই ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করবেন!  

অ্যাটলির এই প্রজেক্ট শুরু হবে ২০২৫-এর মাঝামাঝি, আর মুক্তি পাবে ২০২৬-এ। তবে আল্লু ও দীপিকাকে নিয়ে ভাঙ্গার এই আচমকা সিদ্ধান্তের পরে এই নতুন ছবি নিয়েও তৈরি হয়েছে তুমুল কৌতূহল।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া