শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Siddharth Nigam opens up on losing big role to Ajay Devgn s nephew

বিনোদন | অজয় দেবগণের মতো নায়ক এই কাণ্ড করেছেন? সিদ্ধার্থ নিগমের বক্তব্য শোনার পরেই ছি ছি রব নেটপাড়ায়!

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১২ জুন ২০২৫ ১৪ : ২৯Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: বলিউডে ‘গডফাদার’ না থাকলে সুযোগ আসে না—এই বাস্তবতা ফের একবার স্পষ্ট করলেন অভিনেতা সিদ্ধার্থ নিগম। কিশোর বয়স থেকেই বিভিন্ন মাধ্যমে চমক দেখানো এই অভিনেতা সম্প্রতি এক সাক্ষাৎকারে জানালেন, তিনি ‘আজাদ’ নামে একটি বড় বাজেটের ছবির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু শেষ মুহূর্তে সেই প্রজেক্ট চলে গেল আজয় দেবগণের ভাইপো, আমান-এর হাতে।

 

 

“আমি একদম প্রস্তুত ছিলাম, ওই চরিত্রটির জন্য ভীষণ প্রস্তুতি নিয়েছিলাম। কথা চলছিল। হঠাৎ একদিন শুনি প্রজেক্ট হাতছাড়া! কোনো ব্যাখ্যা নেই, কিছু জানানোও হয়নি—শুধু নীরবতা!” — কষ্ট গোপন না রেখে বললেন সিদ্ধার্থ।

 

১০ বছরের ইন্ডাস্ট্রি-জার্নির পরও এভাবে প্রজেক্ট হারানো মন ভেঙে দিয়েছিল তাঁকে। “আমার স্ক্রিন প্রেজেন্স আছে, ডিসিপ্লিন আছে, স্কিলও আছে। তার পরেও হারালাম শুধু এই কারণে—আমার পিছনে কেউ ছিল না। কারণ শুধুই প্রতিভা থাকা যথেষ্ট নয়। একজন 'গডফাদার' থাকলে হয়তো সবটা পাল্টে যেত,” বললেন তিনি। সিদ্ধার্থের এই দাবি প্রকাশ্যে আসার পরেই নেটপাড়ায় উঠেছে ছি ছি রব।

 

আরও বলেন, “মা এই ছবির সব বৈঠকে আমার সঙ্গে যেতেন, প্রথম থেকে সবটা পাশে থেকে দেখেছেন। তাই ওঁরকষ্টটা আরও বেশি ছিল। আমিও কষ্ট পেয়েছি, কিন্তু নিজেকে বোঝাতে শিখেছি—এটাই এই ইন্ডাস্ট্রির রীতি।” আজাদ ছবির গোটা বিষয়টা নিয়ে সিদ্ধার্থের রাগ নেই, কিন্তু বলিপাড়ার বাস্তবটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন তিনি - “আমি কাউকে দোষ দিচ্ছি না। কিন্তু এটা বুঝিয়ে দিল—বলিউডে কাজ পেতে শুধু প্রতিভা নয়, ‘সাপোর্ট’ আর ‘সিস্টেম’-এর ভিতর থাকাটাও জরুরি।”


‘হ্যায় জুনুন’ সিনেমা তাঁকে ফের আলোচনায় এনেছে ঠিকই, কিন্তু সিদ্ধার্থ চান এমন একটা কাজ, যা মানুষ তাঁকে দিয়ে চিনবে। “আমি ‘ধুম ৩’, ‘কিসি কা ভাই, কিসি কা জান’-এর মতো বড় প্রজেক্টে কাজ করেছি। কিন্তু আমি এমন একটা সিনেমার অপেক্ষায়, যেটা দেখে সবাই বলবে—‘এই তো সিদ্ধার্থ নিগম, অভিনেতা।” শুধুই ফিটনেস বা পেটানো চেহারা নয়, অভিনয়েই নিজের ছাপ রাখতে চাই।”


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া