শুক্রবার ০১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১২ জুন ২০২৫ ১৩ : ৪৯Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: বলিউডের চকচকে পর্দার আড়ালে নেপথ্যের গল্পটা যে কতটা নির্মম, তা ফের একবার সামনে আনলেন অভিনেতা নীল নিতিন মুকেশ । জনি গদ্দার দিয়ে কেরিয়ার শুরু করা এই অভিনেতা ‘নিউ ইয়র্ক’, ‘লফাঙ্গে পরিন্দে’, ‘প্রেম রতন ধন পাও’-র মতো বড় বড় সব প্রজেক্টে কাজ করেও নিজেকে প্রমাণ করার সুযোগ পাননি বলেই দাবি করলেন।
সম্প্রতি, একটি সাক্ষাৎকারে নীল বলেন, “ইন্ডাস্ট্রি আমাকে ঠিকমতো ব্যবহার করেনি। অনেক নায়ক ধারাবাহিকভাবে বক্স অফিসে ফ্লপ ছবি করেও ছবির পর ছবি পায়। আর আমি? কয়েকটা ছবি চলেনি বলেই লিখে দেওয়া হল—ওর কেরিয়ার শেষ!”
'নিউ ইয়র্ক' ছবির সাফল্য সত্ত্বেও কেন এই ছবির জন্য কোনও কৃতিত্ব পেলেন না নীল? অভিনেতার জবাব, “ ‘নিউ ইয়র্ক’ শুধু জন, ক্যাটরিনা বা আমার নয়। ওটা ইরফান খান, নওয়াজউদ্দিন সিদ্দিকিরও ছবি। সবাই পরিশ্রম করেছে। অথচ সাফল্য যখন আসে, কেবল বড় নামগুলোই কৃতিত্ব পায়।”
তিনি আরও যোগ করেন— “একটা ছবি চলল না মানেই গোটা টিমকে কাঠগড়ায় দাঁড় করানো হয়। এটা খুবই অনায্য। যাঁরা বড় নাম, তারা ১০টা ফ্লপ দিলেও ১১ নম্বরে আবার ১০০ কোটির হিরো হয়ে ফিরে আসে। আর আমরা দুটো ফ্লপ দিলেই বলা হয়, ‘তোমার কেরিয়ার শেষ!’ এটা কেমন বিচার?”
অভিনেতা আরও জানালেন, প্রশংসা পেলেও কাজ মেলে না! নীলের কথায়, “ছবিগুলো না চললেও আমার অভিনয়ের প্রশংসা হয়েছিল। কিন্তু মানুষ যেন খুশি হয়ে যায় কাউকে বাতিল করে দিতে পারলে। এটা একটা ভয়ানক প্রবণতা।”
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি