শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | ফের জুটিতে শাহরুখ-কাজল? 'কিঁউ কি সাস ভি কভি বহু থি ২'-নিয়ে ছোটপর্দায় ফিরছেন জিতেন্দ্র?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ১২ জুন ২০২৫ ১২ : ৩৬Snigdha Dey

সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?


ফের জুটিতে শাহরুখ-কাজল?


বলিউডের জনপ্রিয় জুটি শাহরুখ-কাজল। বহু রোমান্টিক ছবি দর্শককে উপহার দিয়েছেন তাঁরা। পর্দায় শাহরুখ-কাজলের রোম্যান্স দেখে প্রেমে পড়েছেন অনুরাগীরা। তাই এই জুটিকে ফের পর্দায় দেখার জন্য উৎসাহিত দর্শক।‌ এই ইচ্ছা কি পূরণ হতে চলেছে? সম্প্রতি কাজল তাঁর আগামী ছবি 'মা'-এর প্রচারে এসে জানান যে, তিনিও আগ্রহী শাহরুখের সঙ্গে কাজ করতে। তাঁদের জুটির আবারও একটা রোমান্টিক ঘরানার ছবির জন্য তিনিও অপেক্ষা করছেন।


বাগদান সারলেন অভিকা


বাগদান সারলেন ছোটপর্দার 'আনন্দী'। একসময় 'বালিকা বধূ' ধারাবাহিক তাঁকে খ্যাতির শীর্ষে নিয়ে গিয়েছিল। অনেকটা ছোট বয়সেই যথেষ্ট খ্যাতি পেয়েছিলেন তিনি। অবশেষে দীর্ঘদিনের প্রেমিক মিলিন্দ চাঁন্দওয়ানির সঙ্গে বাগদান সারলেন 'আনন্দী' ওরফে অভিকা গোর। বুধবার সমাজমাধ্যমে বাগদানের ছবি নিজেই ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।


ছোটপর্দার ফিরছেন জিতেন্দ্র?


২০০০ সালে টেলিভিশনে সম্প্রচারিত হতে শুরু করেছিল হিন্দি শো 'কিঁউ কি সাস ভি কভি বহু থি'। ২০০৮ সাল‌ পর্যন্ত চলেছিল এই শোটি। দর্শকমহলে পেয়েছিল ব্যপক জনপ্রিয়তা।‌ মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল স্মৃতি ইরানি ও অমর উপাধ্যায়কে। 'তুলসী'র জীবনের নানা কাহিনি উঠে এসেছিল একতা কাপুর নির্মিত এই শোয়ে। এই শো আবারও পর্দায় নতুন করে আনতে চলেছেন একতা।‌ নিজেকে আরও একবার 'তুলসী'র চরিত্রে গড়ে তুলতে নাকি ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছেন স্মৃতি ইরানি। ৩ জুলাই সম্প্রচারিত হতে চলেছে 'কিঁউ কী সাস ভি কভি বহু থি ২'। শোনা যাচ্ছে, এই ধারাবাহিকে ক্যামিও চরিত্রে অভিনয় করবেন বর্ষীয়ান অভিনেতা জিতেন্দ্র।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া