শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Divya Dutta enjoys life without marriage says she is complete on her own

বিনোদন | পুরুষেরা তাঁর শরীর থেকে ফেরাতে পারে না নজর, ৪৭-এও বিয়ে না করার কারণ জানালেন দিব্যা দত্ত!

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১১ জুন ২০২৫ ১৭ : ৪৯Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: বলিউডের সলমন খান বা সুস্মিতা সেনের মতোই যাঁরা বিয়ের পথে হাঁটেননি, তাঁদের মধ্যে অন্যতম নাম দিব্যা দত্ত। তবে বিয়ে না করলেও, দিব্যা কিন্তু একেবারেই একা নন। সম্প্রতি দেওয়া এক খোলামেলা সাক্ষাৎকারে দিব্যা জানালেন, কেন তিনি বিয়ের পথে হাঁটতে চান না, আর কীভাবে ‘সম্পূর্ণতা’ আসতেই পারে নিজের ভিতর থেকেও।

 

 

“ভাল সঙ্গী পেলে বিয়ে ভাল, না পেলেও জীবন সুন্দরভাবে এগিয়ে চলে” — বললেন দিব্যা। অভিনেত্রীর মতে, “যদি সম্পর্ক আপনাকে নীচে নামিয়ে দেয়, তাহলে নিজেকে ভালবাসাই অনেক শ্রেয়।” তিনি বলেন, এখনও প্রচুর পুরুষের দৃষ্টি তাঁর দিকে আসে, মনযোগও পান ভাল-ই তবু সম্পর্কটা তখনই হওয়া উচিত যখন সত্যিই যোগাযোগ তৈরি হয়। আরও এক দারুণ মন্তব্য করেছেন দিব্যা— “বিয়ে করতে চাই না, কিন্তু একটা সঙ্গী চাই, যার সঙ্গে ঘুরতে যেতে পারি। আর যদি সেটা না-ও হয়, তবু আমি খুশি।” কথাশেষে, "আমার এক বন্ধু একটা দারুণ প্রিজন করেছিল— কেউ জিজ্ঞেস করছে, ‘তুমি এত সুন্দর, এত কেয়ারিং, তাও একা কেন?’ আমি বলেছি, ‘বোধহয় আমি ওভারকোয়ালিফায়েড।’”

 

শেষবার তিনি নজর কাড়েন সুপারহিট ছবি ‘ছাবা’তে, যেখানে ভিকি কৌশল ছিলেন ছত্রপতি সাম্ভাজি, রশ্মিকা মন্দানা ও অক্ষয় খন্নাও গুরুত্বপূর্ণ চরিত্রে। ছবিটি সারা বিশ্বে ৮০৭.৮৮ কোটি টাকা রোজগার করেছে এবং বর্তমানে নেটফ্লিক্সে -এ স্ট্রিম হচ্ছে।

 

শীঘ্রই দিব্যাকে দেখা যাবে ‘নাস্তিক’ ছবিতে, যেখানে রয়েছেন অর্জুন রামপাল, ও ‘বজরঙ্গি ভাইজান’ ছবিখ্যাত হর্ষালী মালহোত্রা। ছবিটি পরিচালনা করছেন শৈলেশ বর্মা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া