শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

James Gunn ditches Marvel formula and promises a different kind of post-credits scene in Superman

বিনোদন | ‘সুপারম্যান’-এরও শেষে থাকছে মার্ভেলের মতো এন্ড ক্রেডিট দৃশ্য? জেমস গান যা বললেন, শুনলে চমকে যাবেন!

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১১ জুন ২০২৫ ১৭ : ০৯Rahul Majumder

আজকাল ওয়েব ডেস্ক: নতুন ‘সুপারম্যান’ ছবির শেষে পোস্ট-ক্রেডিট থাকবে ঠিকই, কিন্তু মার্ভেলের মতো ‘পরবর্তী অধ্যায়ের ইঙ্গিত’ নয় — স্পষ্ট করেই জানিয়ে দিলেন পরিচালক জেমস গান!  সুপারহিরো ফিল্ম জগতের জনপ্রিয় বর্ষীয়ান পরিচালক জেমস গান এবার নিজের পুরনো ভুল থেকে শিখেই হাঁটছেন নতুন পথে। আসন্ন সুপারম্যান ছবির পোস্ট-ক্রেডিট দৃশ্য নিয়ে দর্শকমহলে তৈরি হওয়া কৌতূহল এবার নিজেই প্রশমিত করলেন তিনি। বললেন, “পোস্ট-ক্রেডিট দৃশ্য একটা ধাক্কা হওয়া উচিত, ভবিষ্যৎ পরিকল্পনার ফাঁদ নয়।”

 

মার্ভেলে থাকাকালীন ভুলগুলো নিয়ে খোলাখুলি স্বীকারোক্তি জেমসের— ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর সেই বিখ্যাত দৃশ্য যেখানে থর ‘গার্ডিয়ানস অফ দ্য গ্যালাক্সি’র সঙ্গে যোগ দেয়—সেটাই তাঁর কাছে ছিল বড় ভুল।“আমি স্পষ্ট বলেছিলাম, আমি থরকে রাখতে চাই না, কারণ আমি ওই চরিত্রটাকে বুঝি না। দেখতে ভাল লাগে, ক্রিস হেমসওয়ার্থও দারুণ ছেলে, কিন্তু যেহেতু থর চরিত্রটাকে বুঝতে পারতাম না, তাই লিখতে গেলেই আমি আটকে যেতাম।”— বলেন তিনি।

 

 

‘গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি ভলিউম.২’-তে অ্যাডাম ওয়ারলকের পরিচয় এবং পরবর্তী ছবিতে তাকে জোর করে গুঁজে দেওয়ার বিষয়েও অনুতাপ প্রকাশ করলেন তিনি।“আমি পরিকল্পনা করেছিলাম বটে, কিন্তু পরে বুঝেছিলাম এটা গোলমেলে হয়ে যাচ্ছে। ওয়ারলককে জায়গা দিতে গিয়ে যেন বেমানান কিছু ঠেসে ঢোকাতে হয়েছিল।”

 

তাহলে এবার কেমন হবে ‘সুপারম্যান’-এর পোস্ট-ক্রেডিট?

গান জানালেন, তিনি এমন কিছু রাখছেন যা দর্শকদের ‘পুরস্কারের মতো’ লাগে, ভবিষ্যতের ভার নয়। দ্য সুইসাইড স্কোয়াড-এর পোস্ট-ক্রেডিট দৃশ্যে পিসমেকার সেটআপ করার সময় পরিস্থিতি ছিল নিয়ন্ত্রণে, কারণ সেই সিরিজের শুটিং তখনই চলছিল। তাঁর কথায়— “আমি আমার টিমকে ভালোবাসি, চাই দর্শক শেষ পর্যন্ত বসে থাকুন। কিছু না কিছু নিশ্চয়ই থাকবে, কিন্তু ভবিষ্যতের পরিকল্পনা চাপিয়ে দেওয়ার মতো নয়।”

 

ডেভিড কোরেনসওয়েটের সুপারম্যান, র্যা চেল ব্রসনাহানের লুইস লেন, নিকোলাস হোল্টের লেক্স লুথার—সবমিলিয়ে ১১ জুলাই মুক্তির অপেক্ষায় এই বহু প্রতীক্ষিত ছবি ‘সুপারম্যান’!


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া