রবিবার ০৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Bye 2023: তুমি না থাকলে আমি অসম্পূর্ণ: করণ।। সারাজীবনের পরিচিতি দিলেন: টোটা

সংবাদ সংস্থা, মুম্বই | | Editor: শ্যামশ্রী সাহা ৩১ ডিসেম্বর ২০২৩ ২০ : ২৭
ফুরিয়ে আসা বছরের জন্য মনখারাপ। নতুনকে স্বাগত জানানোর উদ্দীপনা।

ভূত-ভবিষ্যতের সন্ধিক্ষণে দাঁড়িয়ে এই অনুভূতিতে আক্রান্ত সাধারণ, অ-সাধারণ সবাই। কমবেশি সবাই চেষ্টা করেন, অতীত ফিরে দেখার। কী চেয়েছিলেন, কী পেলেন— হিসেব মেলাতে গিয়ে। ঠিক যেমনটা করলেন করণ জোহর, টোটা রায়চৌধুরী। ২০২৩ ছেড়ে যাওয়ার আগে জানাচ্ছে, পেশার খাতিরে এঁরা এক সুতোয় বাঁধা পড়েছিলেন। সাত বছর পরে করণ ২০২৩-এ তাঁর ‘রকি ঔর রানি কি প্রেম কহানি’ পরিচালনা করেন। সেই ছবির অন্যতম আকর্ষণ টোটা রায়চৌধুরী ওরফে ‘চন্দন চট্টোপাধ্যায়’। ছবি ব্লকবাস্টার। সারা বিশ্বে সাড়া ফেলে দিয়েছে। টোটাও হিট। সব মাধ্যমে তাঁর জনপ্রিয়তা হিংসে করার মতোই। 



বছরের শেষে পৌঁছে টোটা তাই আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন টিম ‘রকি ঔর রানি কি প্রেম কহানি’কে। বিশেষ করে করণকে। যাঁর দৌলতে তিনি বিশ্বে পরিচিত, প্রশংসিত। ধন্যবাদ জানিয়েছেন জয়া বচ্চন, শাবানা আজমি, আলিয়া ভাট, রণবীর কাপুরকে। তাঁকে মেনে নিয়ে, উৎসাহ দিয়ে, নিজেদের সঙ্গে এক পংক্তিতে বসিয়েছিলেন। ধন্যবাদ জানিয়েছেন প্রযোজনা সংস্থাকে। যাঁদের কারণে মুম্বই তাঁদের দ্বিতীয় ঘর হয়ে উঠেছিল। টোটার দাবি, প্রত্যেকের সম্মিলিত প্রচেষ্টায় ২০২৩-এ তাঁর নবজন্ম ঘটেছে। তিনি প্রমাণ করে দিয়েছেন, সুযোগ পেলে তিনিও নিজেকে প্রমাণ করতে পারেন। একই সঙ্গে কৃতজ্ঞ সমস্ত দর্শকদের কাছে। যাঁদের ভালবাসায় আজও তিনি রুপোলি পর্দায় তারা হয়ে ফুটে উঠতে পারেন।



একই ভাবে করণ ফিরে দেখেছেন ছেড়ে যাওয়া বছর। ধন্যবাদ জানিয়েছেন তাঁর ছায়া অপূর্বকে। ২০০৪-এ বাবা যশ জোহরকে হারিয়েছেন করণ। সেই সময় তিনি দিশেহারা হয়ে গিয়েছিলেন। কী করে ধর্মা প্রযোজনা সংস্থাকে সামলাবেন, এই ভাবনায়। অপূর্বকে সেই সময় ডাক পাঠিয়েছিলেন। জানিয়েছিলেন, তিনি না এলে করণ অসম্পূর্ণ। বন্ধুর ডাকে সাড়া দিয়ে, স্ত্রী বিজলিকে সঙ্গে নিয়ে, মার্কিন মুলুকের নিশ্চিন্ত জীবন ফেলে ছুটে এসেছিলেন অপূর্ব। বাকিটা ইতিহাস। করণের বছরশেষের দিনটিকে তাই বেছে নিয়েছেন বন্ধুকে ধন্যবাদ জানানোর জন্য। একই সঙ্গে ধন্যবাদ জানান তাঁর প্রযোজনা সংস্থার প্রত্যেক কর্মীকে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া