শুক্রবার ০১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
UB | ১১ জুন ২০২৫ ১৫ : ২৮Uddalak Bhattacharya
আজকাল ওয়েবডেস্ক: করিমপুরের শ্রেয়ার গানে আপাতত মজেছেন বাংলার সিনে দর্শকরা। দ্যা একেন - বেনারসে বিভীষিকা ছবিতে তিনি গান গেয়েছেন। রবীন্দ্রভারতীর প্রাক্তন ছাত্রী শ্রেয়া ভট্টাচার্যের এতদিন যাত্রাটা খুব একটা সহজ ছিল না। কলকাতার অত দূর থেকে উঠে আসা শ্রেয়া ছোটবেলায় কোনওদিন ভাবেননি তিনি গানকেই জীবনের পেশা করে তুলবেন। কিন্তু তাঁর জীবনের ঘটনাক্রম তাঁকে এসে দাঁড় করিয়েছে জীবনের নতুন এক মোড়ে ।
শ্রেয়া বলছেন, ''ছোটবেলা কেটেছে গানের পরিবেশে। মা-বাবা দুজনেই গান করেন। ছোটবেলা থেকেই সবরকম গানের মধ্যেই থেকেছি। তখনও কিন্তু ভাবিনি গান নিয়ে পেশার জীবনটাও কেটে যাবে। বড় হওয়ার পর গান নিয়ে কিছু একটা করার সিদ্ধান্তের দিকে এগোই। কলকাতায় আসা পড়াশোনার জন্যই। ফিজিওলজি অনার্স নিয়ে পড়াশোনা শুরু করি। তারপরেই লকডাউন হয়ে যায়। এর আগে, কলকাতায় আসার পরেই আমি ঠিক করেছিলাম, গান নিয়ে এগোব। আমি কলকাতায় এসে জয়ন্ত সরকারের কাছে গান শিখতে শুরু করেছিলাম। লকডাউনের সময় পুরোটাই বাড়িতে থাকা। ফলে আরও যেন মা-বাবার গানের পরিবেশের সঙ্গে জড়িয়ে পড়া। গানের কাছাকাছি চলে আসা। লকডাউন ওঠার পর আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে ভোকাল মিউজিকে ভর্তি হই। তখন আমি সুতপা বসুর কাছে শিখতাম গান। মাস্টার্সে আমি ফার্স্টক্লাস ফার্স্ট হই। এরপর আমার ট্রেনিং নেওয়া আচার্য জয়ন্ত বসুর কাছে। গুরুজির প্রভাব আমার গানে, আমার জীবনে অত্যন্ত বেশি।''
ছবি প্রসঙ্গে শ্রেয়া আরও জানিয়েছেন, ''এই ছবিতে গান গাওয়ার সুযোগ হঠাৎ করেই আসে। এর আগে 'নানা হে' বলে একটি ছবিতে প্লে-ব্যাক করি। তার কিছুদিন পরেই সুশ্রুত গোস্বামীর কাছ থেকে এই অফারটা আসে। ছবির সঙ্গীত পরিচালক শুভদীপ গুহ আমাকে আরও একটা সুযোগ দেন গান গাওয়ার জন্য। আমি তাঁর কাছে সারাজীবন কৃতজ্ঞ থাকব। এই ছবিতে গান গাওয়ার অভিজ্ঞতা অনন্য। খুব মজা করে কাজ করেছি আমরা। সবাই মিলে আমাকে সাপোর্ট করেছে, খুঁটিনাটি জিনিস বুঝিয়ে দিয়েছে।''
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি