শুক্রবার ০১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ১০ জুন ২০২৫ ১৭ : ৪৫Snigdha Dey
নিজস্ব সংবাদদাতা: শুধু ছোটদের ছবি নয় 'অঙ্ক কি কঠিন'। এই ছবি সাড়া ফেলেছে আট থেকে আশির মনে। মুক্তির পর থেকেই বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে সৌরভ পালোধি পরিচালিত, রাণা সরকার প্রযোজিত এই ছবি।
এবার উত্তরবঙ্গের পুলিশকর্তাদের উদ্যোগে এক অনন্য আয়োজন হতে চলেছে এই ছবি ঘিরে। শিলিগুড়ির পুলিশকর্তারা দুস্থ শিশুদের জন্য আয়োজন করেছেন এই ছবির স্পেশাল স্ক্রিনিংয়ের। মঙ্গলবার চারটি আশ্রমের ৯৫ জন শিশু ও কর্মীদের নিয়ে আইনক্স সিটি সেন্টারে দেখানো হচ্ছে এই ছবিটি।
এর মধ্যে রয়েছে 'ফার্স্ট লাভ চিল্ড্রেন হোম', 'হাওড়া সাউথ পয়েন্ট হোম', 'ভাবনা হোম' ও 'মা গৌরী ফাউন্ডেশন'। জানা যাচ্ছে, শিলিগুড়ির পুলিশ কমিশনার শ্রী সি সুধাকর ব্যক্তিগতভাবে এই স্পেশাল স্ক্রিনিংয়ে উপস্থিত থাকবেন। শিশুদের সঙ্গে আলাপচারিতায় যোগ দেবেন বলেও খবর। এই উদ্যোগটি সুবিধাবঞ্চিত শিশুদের জন্য একটি স্মরণীয় অভিজ্ঞতা প্রদান করবে।
এই ছবির গল্প এগোয় তিন খুদের জীবনকে কেন্দ্র করে। করোনার কোপে পড়াশোনায় ছেদ পড়েছে ওই শিশুদের। তবুও স্বপ্ন দেখার তো কোনও বারণ নেই। তাদের মধ্যে একজন বড় হয়ে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে, আরেকজন ইঞ্জিনিয়ার, আরেকজন তার মায়ের মতো নার্স হতে চায়। রাজারহাটের এমন এক অঞ্চলে এরা থাকে, যেখানে শহরের জাঁকজমক নেই। রয়েছে নিম্নমধ্যবিত্তের জীবন গাঁথা।
ওই তিন শিশুর স্বপ্ন তারা বড় হয়ে একটা হাসপাতাল খুলবে। তাদের এলাকার মানুষগুলো যাতে বিনা চিকিৎসায় আর মারা না যান। এই তিন শিশু তাদের পিছিয়ে পড়া এলাকায় নিজেদের মতো করে একটা হাসপাতাল চালু করতে পারবে কী? মেলাতে পারবে কী তাদের জীবনের গল্প?
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি