শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Exclusive: 'বিল্পবী বা ডাকাত নন, আমার চোখে তিনি সফল প্রযোজক'-দেশভক্ত অনন্ত সিং-কে নিয়ে অজানা তথ্য ভাগ করলেন বিশ্বজিৎ চট্টোপাধ্যায়

Reporter: শ্যামশ্রী সাহা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ১০ জুন ২০২৫ ১২ : ৪৫Snigdha Dey

নিজস্ব সংবাদদাতা: বিল্পবী অনন্ত সিং-এর বায়োপিক নিয়ে আসছেন পরিচালক পথিকৃৎ বসু। ছবির নাম 'কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত'। ছবিতে মুখ্য চরিত্র অনন্ত সিং-এর ভূমিকায় দেখা যাবে জিৎকে। এই খবর শুনে মুম্বইয়ে বসেই প্রতিক্রিয়া জানালেন বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। তাঁর চোখে ইতিহাসের নায়ক অনন্ত সিং, খুব কাছের মানুষ 'অনন্তদা'। 

 


আজকাল ডট ইন-কে বিশ্বজিৎ চট্টোপাধ্যায় জানান, তাঁর চোখে তিনি বিল্পবী কিংবা ডাকাত তো নয়ই, তিনি এক প্রযোজক। বর্ষীয়ান অভিনেতার কথায়, "জিৎ যে ওঁকে পর্দায় ফুটিয়ে তুলবে, এই খবর শোনা মাত্র আমি খুব খুশি হয়েছি। আমার চোখে অনন্ত সিং একজন প্রখ্যাত প্রযোজক। কারণ, আমি ওঁকে এভাবেই চিনেছি। একবার আমার তৎকালীন ম্যানেজার এসে জানলেন একজন প্রযোজক আমায় ও সন্ধ্যা রায়কে নিয়ে ছবি করতে চান। তাই আমার সঙ্গে দেখা করবেন।"

 

তাঁর কথায়, "এরপর দেখলাম একজন সাদা ফুলহাতা শার্ট পরে ঘরে ঢুকলেন। চোখেমুখে দীপ্তি যেন ফেটে পড়ছে। আলাপ হতেই বললেন তিনি অনন্ত সিং।‌ আমি তো সঙ্গে সঙ্গে পায়ে হাত দিয়ে প্রণাম করলাম। ভাবতেই পারছিলাম না, যাঁর কথা ইতিহাসে পড়েছি, যিনি রণক্ষেত্রের সৈনিক, তিনিই আজ আমার সামনে দাঁড়িয়ে!" 

 

বিশ্বজিৎ  চট্টোপাধ্যায়ের আরও বলেন, "ডঃ নীহাররঞ্জন গুপ্তের লেখা 'ধূপছায়া' গল্পটির স্বত্ব কিনেছিলেন তিনি।‌ চিত্ত বসুকে পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল। আমি ও সন্ধ্যা রায় মুখ্য চরিত্রে। ছবির শুটিংয়ে অনন্তদার সঙ্গে অনেক গল্প করতাম। কীভাবে ঐতিহাসিক জয় হল, সেই নিয়ে অনেক কথা হতো।"

 

তিনি বলেন, "আমার কাছে ওঁর জায়গাটা খুব স্পেশাল। অনন্তদার মতো পেশাদার প্রযোজক খুব কম দেখেছি। তাই ওঁর জীবনী নিয়ে যখন বাংলা ছবি তৈরি হচ্ছে, তখন আমি দেখবই।"


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া