শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | আবার এক ফ্রেমে 'লাবণ্য সেনগুপ্ত' ও 'সূর্য'! ব্যাপারটা কী?

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ১০ জুন ২০২৫ ০৮ : ২৫Snigdha Dey

নিজস্ব সংবাদদাতা: স্টার জলসার 'অনুরাগের ছোঁয়া' ধারাবাহিকে দর্শক আজও মিস করেন লাবণ্য সেনগুপ্ত চরিত্রকে। নেতিবাচক চরিত্র দিয়ে শুরু হলেও পরে বদলে যায় লাবণ্য সেনগুপ্ত। তাই এই চরিত্র দাগ কাটে দর্শক মনে। বহুদিন পর একসঙ্গে পর্দায় দেখা যাবে ছেলে সূর্যর সঙ্গে লাবণ্য সেনগুপ্তকে। তবে কী বড়পর্দায় আসছে 'অনুরাগের ছোঁয়া'? 

 

 

 

রূপাঞ্জনা মিত্র এবং দিব্যজ্যোতি অর্থাৎ পর্দার মা-ছেলের জুটিকে বেশ পছন্দ করতেন দর্শক। ভাল-খারাপ সব মিলিয়ে বেশ মিষ্টি ছিল মা-ছেলের জুটি। বহুদিন ছোটপর্দায় একসঙ্গে দেখা যায় না এই দুই চরিত্রকে। দিব্যজ্যোতি ও রূপাঞ্জনাকে এবার দর্শক দেখবেন বড়-পর্দায়। সৃজিত মুখোপাধ্যায়ের 'লহ গৌরাঙ্গের নাম রে' ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন রূপাঞ্জনা মিত্র। ছবিতে 'শ্রী চৈতন্য দেব'-এর চরিত্রে অভিনয় করছেন দিব্যজ্যোতি দত্ত। 

 

 

 

এই ছবিতেই রয়েছেন রূপাঞ্জনা। আবার গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন দেবদূত ঘোষ। অর্থাৎ ছোটপর্দার বাবা-মা ও ছেলেকে দর্শক একসঙ্গে দেখতে চলেছেন এই ছবিতে। ছবির মহরৎ হয়ে গেল সোমবার। যেখানে উপস্থিত থাকতে দেখা গেল দিব্যজ্যোতি এবং রূপাঞ্জনা দু'জনকেই। একসঙ্গে ছবিও ভাগ করেন এই দুই তারকা।  

 

 

 

 

 

অন্যদিকে, এই চরিত্রের জন্য দিব্যজ্যোতি ওজন কমিয়ে ফেলেছেন অনেকটাই। বড়পর্দায় প্রথম কাজ, তাই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করছেন অভিনেতা। ছবির শুটিং শুরু হবে কিছুদিনের মধ্যেই। তাই ছোটপর্দার বাবা-মা ও ছেলেকে অন্য রূপে বড়পর্দায় দেখার জন্য আর একটু অপেক্ষা করতে হবে অনুরাগীদের।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া