শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৯ জুন ২০২৫ ১৯ : ১৭Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: সোমবার সকালে ফের দুঃসংবাদ বিনোদন জগতে। প্রয়াত বিশিষ্ট পরিচালক পার্থ ঘোষ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। বাঙালি পরিচালক শুধু টলিউডেই জনপ্রিয়তা লাভ করেননি। বলিউডেও বক্স অফিস ছাপিয়ে গিয়েছিল তাঁর পরিচালিত ছবি। তিনি বাংলা সিনেমার পাশাপাশি হিন্দি ছবিও পরিচালনা করেছিলেতাঁর ছবি 'তিসরা কৌন'-এ মিঠুন চক্রবর্তীর বিপরীতে দেখা গিয়েছিল অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে।
পার্থ ঘোষের মৃত্যুর খবর শোনার পরেই মন ভাল নেই ঋতুপর্ণা সেনগুপ্তর। ‘পার্থদা’র নানান স্মৃতি বার বার ফিরে আসছে ঋতুপর্ণার মনে। আজকাল ডট ইন-এর সঙ্গে স্মৃতির পাতা উল্টে সেসব কথা-ই ভাগ করে নিলেন অভিনেত্রী। “দারুণ মানুষ ছিলেন পার্থদা। খুব মিষ্টভাষী ছিলেন, কোনওদিন দেখিনি কারও সঙ্গে উঁচু গলায় কথা বলতে। সহকর্মীদের সমস্যা বোঝার চেষ্টা করতেন সবসময়।”
সামান্য থেমে ঋতুপর্ণা বলে ওঠেন, “চেন্নাইয়ে একটি বাংলা ছবির শুট করছিলাম। সেই সময়ে সেখানেই মিঠুন চক্রবর্তীর সঙ্গে দালাল ছবির শুটিং সারছিলেন পার্থদা। ওখানেই আমাকে উনি প্রথম দেখেন। সেখান থেকে আলাপ। আমি তখন সবে কেরিয়ার শুরু করেছি। এভিএম স্টুডিওতে শুট চলছিল আমার ছবির...সেখানেই পার্থদা এসেছিলেন। মৃদু স্বরে আলাপ করেছিলেন। এরপর কাজ সেরে কলকাতায় ফিরে এলাম। উনি খবর পাঠালেন, আমার সঙ্গে কাজ করতে ইচ্ছুক ভবিষ্যতে তাই মুম্বই এলে যেন দেখা করি। এরকম করেই পার্থদার ছবি 'তিসরা কৌন'-এ সুযোগ পাওয়া। বোম্বে-তে বলতে গেলে, উনি-ই আমাকে ইন্ট্রোডিউস করিয়েছিলেন। অনেকে সঙ্গে আমার পরিচয় করেছিলেন...চাঙ্কি পাণ্ডে, জাভেদ জাফরি, মিঠুনদার মতো অভিনেতারা ছিলেন। খুব প্রশংসা করতেন আমার কাজের। খুব সুন্দর অভিজ্ঞতা ছিল ওই ছবিতে কাজ করার। সেই শুটিং চলাকালীন পার্থদার থেকে যে উষ্ণ ব্যবহার পেয়েছি তা ভোলার নয়...তাঁর মতো মানুষ ইন্ডাস্ট্রিতে খুব কম দেখা যায়।”
“এরপর বেশ কিছু বছরের বিরতি। মিঠুনদা-কে নিয়ে একটি বাংলা ছবি করলেন। নানা পটকরকে নিয়ে ‘গুলাম এ মুস্তাফা’ বানানোর পর সে ছবির বাংলা রিমেক করলেন, সে ছবিতে ফের আমি নায়িকার চরিত্রে। মনে পড়ছে সিঁদুরখেলা ছবিতেও কাজ করেছিলাম। আমি তো ছিলাম-ই, প্রসেনজিৎ-চিরঞ্জিতের মতো বড় বড় নায়কেরাও সেই ছবিতে অভিনয় করেছিলেন। খুব জনপ্রিয় হয়েছিল সে ছবি....শেষ কয়েক বছরে পার্থদার সঙ্গে নিয়মিত যে যোগাযোগ ছিল তা নয়, কিন্তু ছিল যোগাযোগ। মাঝেমধ্যেই কথা হত, ছবি নিয়ে আলোচনা হত। তাই পার্থদার এই আকস্মিক মৃত্যুর খবরে মন একদমই ভাল নেই...এই আর কী...”
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি