শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Anirban Bhattacharya Speaks Out After Shooting Stopped Again in Tollywood

বিনোদন | কলাকুশলীদের অনুপস্থিতি, টলিউডে ফের বন্ধ শুটিং! দেখেশুনে কী আবেদন জানালেন অনির্বাণ ভট্টাচার্য?

নিজস্ব সংবাদদাতা | | Editor: Rahul Majumder ০৯ জুন ২০২৫ ১৭ : ১১Rahul Majumder

নিজস্ব সংবাদদাতা: ফের মাঝপথে ছবির শুটিং বন্ধ টলিউডে! পরিচালক ও প্রযোজক কিংশুক দের ছবির শুটিং বন্ধ হল মাঝপথে - কারণ কলাকুশলীদের অসহযোগিতা ও অনুপস্থিতি। পরিচালক কিংশুক দে-র শুটে যথাসময় হাজির হলেন না কেউ। হাইকোর্টের নির্দেশের পরও অচলাবস্থা কাটল না টলিপাড়ার। এই অচলাবস্থায় শুটিংস্পটে হাজির হয়েছিলেন অভিনেতা-পরিচালক অনির্বাণ ভট্টাচার্য, পরিচালক ইন্দ্রনীল রায় চৌধুরী সহ আরও অনেকে। 

 

পরিচালক কিংশুক দে জানিয়েছেন, ছবির প্রায় ৮০ শতাংশ শুটিং হয়ে গিয়েছে। যদিও প্রথম দিকে বাধা প্রাপ্ত হন তিনি। এদিন আবারও কল টাইম দিলেও হাজির হলেন না কলাকুশলীরা। ফেডারেশনের বিরুদ্ধে করা মামলা থেকে বহু পরিচালক সরে দাঁড়ালেও তিনি এই মামলার সঙ্গে যুক্ত, সেটাকে এই কারণ বলে মনে করছেন পরিচালক। 

 


এই প্রসঙ্গে অনির্বাণ ভট্টাচার্য বললেন, “আমরা যদি দোষী হই তাহলে সেটা আমাদের মুখের উপর কেন বলা হচ্ছে না। আমরা তো বিভিন্ন জায়গায় এই বিষয়টা নিয়ে কথা বলছি। কী অপরাধ করেছি তা আমাদের সরাসরি কেন জানানো হচ্ছে না সেটাই প্রশ্ন। প্রশ্ন করছি বলেই হয়তো সমস্যার মুখোমুখি হচ্ছি।” এই মামলাকে মিথ্যা বলায় তিনি বলেন, “আমিও শুনেছি এই কথা। তবে শুধু মিথ্যা বললেই তো হবে না তা প্রমাণ করতে হবে।” কথাশেষে তাঁর সংযোজন, “আমার মাস্টারমশাইরা আমায় ছোটবেলা থেকে শিখিয়ে এলেন, প্রশ্ন করো। এখন প্রশ্ন করে দেখলাম, যে প্রশ্ন করার থেকে বড় অপরাধ আর কিছুই হতে পারে না।”

 

পরিচালক ইন্দ্রনীল রায় চৌধুরীর কথায়, “যারাই কথা বলবেন তাঁদের কাজ আটকে দেওয়া, সেটাই দেখা যাচ্ছে এখন এবং মিথ্যা মামলা হলে সেটা কোর্ট বুঝবে।তবে আমরা যারাই কথা বলছি তাদের কাজ বন্ধ হয়ে যাচ্ছে বারবার, এর থেকেই হয়তো বোঝা যায় কী চলছে আসলে। কাজ বন্ধ মানে কলাকুশলীদেরও রোজগার বন্ধ হওয়া, এমনিতেই এখন কাজের সংখ্যা প্রচুর কমে গেছে তার মধ্যে যদি এরকম চলতে থাকে, তাহলে আর বলার কিছু নেই। আমরা প্রশ্ন করে যাব, লড়াই চালিয়ে যাব দেখা যাক কী হয়।”  

 

কিছুদিন আগে অনির্বাণ ভট্টাচার্যের একটি গানের শুটিং বন্ধ হয়ে যায়, বন্ধ হয় সুদেষ্ণা রায়ের ছবির শুটিং।  এর শেষ কোথায়? সমাধানই বা কী, সেটাই জানতে চান সকলে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া