শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Sonam Kapoor says Shah Rukh Khan never wanted to work with her

বিনোদন | শাহরুখের নায়িকা কেন কোনওদিন হননি? সোনমের উত্তর শুনলে রে রে করে তেড়ে আসবে ‘বাদশা’র রসক্ষ্যাপার দল!

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৯ জুন ২০২৫ ১৭ : ০৭Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: সোমবার ৪০তম জন্মদিনের কেক কাটলেন সোনম কাপুর। বলিউডে স্পষ্টভাষী অভিনেত্রীদের তালিকায় সোনম কাপুরের নাম থাকে একেবারে প্রথম দিকেই। স্পষ্ট মতামত, চাঁছাছোলা মন্তব্য—এই নিয়েই বহুবার শিরোনামে এসেছেন ‘আয়েশা’ খ্যাত এই অভিনেত্রী। তবে ২০১৬-তে দেওয়া তাঁর এক পুরনো সাক্ষাৎকার আবারও ফিরে এল আলোচনায়, কারণ সেখানেই তিনি স্পষ্ট বলেছিলেন—“শাহরুখ কখনওই আমার সঙ্গে কাজ করতে চাননি।”

 

সেই সাক্ষাৎকারে সোনম বলেন, “অনেকবার চেষ্টা করেছি। ওঁর সঙ্গে কাজ করতে চেয়েছি, এমনকী নিজে থেকে যোগাযোগও করেছি। কিন্তু কোনও দিন সুযোগ পেলাম না। হয়তো ওঁর যখন ইচ্ছে হবে, তখনই কাজ করবেন!”

 

এখানেই শেষ নয়। আরেকটি সাক্ষাৎকারেও সোনমকে প্রশ্ন করা হয়েছিল, কেন তাঁকে এখনও কোনও শাহরুখ খানের ছবিতে দেখা দেননি। উত্তরে অনিল-কন্যা বলেন, “একটাও এরকম ছবির প্রস্তাব পাইনি। ওঁর দিক থেকে কোনও কাজের প্রস্তাবই আসেনি। হয়তো আমি সেই ধরনের অভিনেত্রী নই, যাঁর সঙ্গে শাহরুখ কাজ করতে আগ্রহী।” বলিউডে যেখানে অভিনেত্রীরা শাহরুখের সঙ্গে স্ক্রিন শেয়ার করার স্বপ্ন দেখেন, সেখানে সোনমের এই মন্তব্য স্বাভাবিকভাবেই তোলপাড় ফেলে দিয়েছে। সাহস করে নিজের হতাশার কথা শেয়ার করায় নেটিজেনদের একাংশ প্রশংসাও করেছিলেন অনিল কাপুর-কন্যার।

 

 

প্রসঙ্গত, ব্যক্তিগত জীবনে অবশ্য দারুণ সময় কাটাচ্ছেন তিনি। স্বামী আনন্দ আহুজার সঙ্গে সুখী দাম্পত্য এবং তাঁদের ছেলে ভায়ু-কে নিয়ে রূপকথার মতো জীবন কাটাচ্ছেন সোনম। ইনস্টাগ্রাম জুড়ে ছড়িয়ে থাকা ছবি তারই সাক্ষী।

 

সম্প্রতি মুম্বইয়ে নিজের জন্মদিনের পার্টি দিয়েছেন অভিনেত্রী। উপস্থিত ছিলেন কাপুর পরিবার ছাড়াও বলিউডের ঘনিষ্ঠ বন্ধুরা—সাইফ-করিনা, স্বরা ভাস্কর, ভূমি পেডনেকর, মাসাবা গুপ্তা, পারনিয়া কুরেশি, বেদাং রায়না সহ আরও অনেকে।

 

কেরিয়ারের দিক থেকে অবশ্য এখন খানিকটা বিরতিতে রয়েছেন তিনি। এখনও পর্যন্ত কোনও নতুন ছবি ঘোষণা না হলেও শোনা যাচ্ছে, খুব শিগগিরই তিনি ফিরছেন ‘ব্যাটেল ফর বিট্টোরা’ ছবির মাধ্যমে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া