শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Rasha Thadani and Abhay Verma s reel sparks rumors of a new project together

বিনোদন | জুটিতে আসছে তাঁদের নতুন ছবি? 'মুঞ্জ্যা' নায়ক এবং রবিনা-কন্যা নয়া কীর্তি দেখেই শুরু ফিসফাস

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৯ জুন ২০২৫ ১৬ : ২৪Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: ইনস্টাগ্রামে এক ঝলকেই যেন সশব্দে বজ্রপাত হল! রাশা ঠাডানি ও ‘মুঞ্জ্যা’ ছবি খ্যাত অভিনেতা অভয় বর্মা সদ্য একটি রিল শেয়ার করতেই উত্তাল হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। একটাই প্রশ্ন ঘোরাফেরা করছে সবার মনে—“এরা কি একসঙ্গে কোনও প্রোজেক্টে কাজ করছেন?”

 

 

ভিডিওর শুরুতেই ঝিম ধরা স্লো-মোশন, তার পর একের পর এক আলতো হাসি আর সেই চোখে চোখ রাখা কেমিস্ট্রি—এই জুটিকে দেখেই নেটপাড়া চমকে উঠেছে। কেউ লিখছেন, “নতুন ছবি আসছে?”, কেউ বলছেন, “ওয়েব সিরিজ না কি মিউজিক ভিডিও?” অর্থাৎ, প্রজেক্ট কী সেটা জানার আগেই এই জুটি ঝড় তুলে ফেলেছে অনলাইন দুনিয়ায়! একদিকে রাশা তাঁর বলিউড ডেবিউ নিয়ে ইতিমধ্যেই নজরে, অন্যদিকে অভয় 'মুঞ্জ্যা'র সৌজন্যে দর্শকদের হৃদয় কেড়েছেন। আর এই দু’জনের স্ক্রিন কেমিস্ট্রি? সহজ, তরতাজা আর মন কেড়ে নেওয়ার মতো।

 

এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা না এলেও, বলিউডের অন্দরের গুঞ্জন—এই রহস্যময় ভিডিওর আসল গল্প সামনে আসতে আর দেরি নেই! অনুরাগীদের একটাই কাজ, রিলটা বারবার দেখা আর রাশা-আভয়ের স্টোরির ওপর কড়া নজর রাখা।

 

তা এই রাশা-অভয় জুটি ঠিক কী নিয়ে আসছে দর্শকদের জন্য? ফিল্ম, ওয়েব সিরিজ, না কি অন্য কোনও চমক? এ মুহূর্তে একটাই কথা বলা যায়—এই ‘নতুন জুটি’র রসায়নে আগুন লেগে গিয়েছে, এবার শুধু অপেক্ষা ঘোষণার!


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া