শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Ekta Kapoor slams Anurag Kashyap calls him dumb over serial remarks

বিনোদন | গাল খেলেন নেটফ্লিক্স-কর্তা, ছ্যাঁকা লাগল একতা কাপুরের! অনুরাগকে আচমকা কেন তোপ ‘শাশুড়ি বৌমা’ বিশেষজ্ঞর?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৯ জুন ২০২৫ ১৬ : ০২Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: একের পর এক মন্তব্যে ফের বিতর্কে অনুরাগ কাশ্যপ। এবার নিশানায় ‘ডেইলি সোপ কুইন’ একতা কাপুর। অনুরাগের ‘শাশুড়ি-বৌমা’ ধারাবাহিক নিয়ে মন্তব্যের পাল্টা দিলেন একতা—‘অপদার্থ’ বলে তোপ পরিচালককে!

নেটফ্লিক্স কর্তা টেড সারানডোসের ‘সেক্রেড গেমস’ সংক্রান্ত মন্তব্য ঘিরে সোচ্চার হয়েছিলেন অনুরাগ কাশ্যপ। নেটফ্লিক্স সিইও-কে প্রকাশ্যেই ‘বোকা’ আখ্যা দিয়ে বলেন, “টেকনোলজি বিশেষজ্ঞরা গল্প বলায় অপটু, এটাই তার প্রমাণ।” কিন্তু এখানেই থামেননি ‘গ্যাংস অফ ওয়াসেপুর’ পরিচালক। আরও এক ধাপ এগিয়ে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থ্রেডস-এ একটি প্রতিবেদনের স্ক্রিনশট শেয়ার করে কাশ্যপ লেখেন,“ওঁর তো সোজাসুজি শাশুড়ি-বৌমার গল্প দিয়ে শুরু করাই উচিত ছিল। যেটা ওরা এখন করছে! আমি জানতাম, এই টেকনোলোজি বিশেষজ্ঞ -দাদারা গল্প বলার কিছু বোঝে না, কিন্তু টেড সারান্ডোস যে ‘হাঁদা’— সেটা এতদিন জানতাম না। এখন সবকিছু পরিষ্কার!” অনুরাগের এই পোস্ট নিমেষে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

এই মন্তব্যই এবার আগুন লাগাল ছোটপর্দার ধারাবাহিকের সম্রাজ্ঞী একতা কাপুরের কানে। ইনস্টাগ্রাম স্টোরিতে তোপ দেগে একতা লেখেন—
“তুমি একেবারেই অপদার্থ! এটা বলেই তুমি নিজেকে স্মার্ট আর কুল প্রমাণ করতে চাও, কিন্তু না! একটু ভদ্র হওয়া শেখো! নিজের সম্পর্কে সচেতন হও!”

তাঁর আরও দাবি, “শাশুড়ি-বৌমা’ ধারাবাহিকভারতীয় নারীদের কণ্ঠ এনে দিয়েছে। এই প্রভাব আন্তর্জাতিক স্তরে স্বীকৃত, শিকাগো বিশ্ববিদ্যালয়ের গবেষণায় প্রমাণিত।” একতার মতে, যাঁরা ‘ইনক্লুসিভ’ বা সমন্বয়বাদী দৃষ্টিভঙ্গির কথা বলেন, তাঁরাই আসলে বেশি ‘ক্লাসিস্ট’, মানে উচ্চবিত্ত মনোভাবাপন্ন। না থেমে একতা বলে চলেন,“এই ‘আমরা এলিট, তুমি না’, এই ভাবনা বাদ দাও। গণতন্ত্র আর ফেয়ার প্লের জন্য এটা খুব জরুরি।”
শেষে অবশ্য খানিক শান্ত সুরে লেখেন—“ভালবাসা আর আলো সবাইকে।”

 এর আগে নেটফ্লিক্স সিইও টেড সারানডোস একটি পডকাস্ট-এ বলেছিলেন, “সেক্রেড গেমস ছিল আমাদের প্রথম ভারতীয় অরিজিনাল। বড় তারকারা, সিনেমার মতো ভিজ্যুয়াল... কিন্তু যদি আবার শুরু করতাম, আরও পপুলার কনটেন্ট দিয়ে যেতাম।” এই কথাতেই চটেছেন কাশ্যপ। সোজা আক্রমণে বলেন, “এটাই তো প্রমাণ করল, ও আসলেই বোকা!”

 এখন প্রশ্ন—এতদিন ‘নেটফ্লিক্স বনাম অনুরাগ’-এর লড়াইয়ে কি এবার ‘একতা বনাম অনুরাগ’ যোগ হতে চলেছে? না কি এর মধ্যেই অনুরাগের তরফে আসবে কোনও পাল্টা প্রতিক্রিয়া?

এই বিতর্কের শেষ কোথায়, সেটাই এখন দেখার!


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া