শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Paresh Rawal reacted to a fan s request asking him to rejoin the cast of Hera Pheri 3

বিনোদন | ‘হেরা ফেরি ৩’-তে ফিরছেন পরেশ রাওয়াল? মিটেছে সব অভিমান? বড় ঘোষণা ‘বাবুরাও’-এর!

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৯ জুন ২০২৫ ১৩ : ৪৯Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: ‘হেরা ফেরি’ মানেই হাসির ধামাকা, আর সেই হাসির কেন্দ্রে এক নাম— বাবুরাও গণপতরাও আপটে। পরেশ রাওয়ালের দুর্দান্ত অভিনয়ে এই চরিত্র একদিকে যেমন পপ-কালচার আইকন, তেমনই তিনিই গোটা সিরিজের প্রাণ। তাই যখন শোনা গেল ‘হেরা ফেরি ৩’-তে আর থাকছেন না পরেশ রাওয়াল, মন ভেঙে যায় অসংখ্য অনুরাগীর। কিন্তু সম্প্রতি এক অনুরাগীর আবেগঘন অনুরোধের জবাবে যা বললেন পরেশ, তাতেই আবার দানা বাঁধছে নতুন আলোচনা।

 

 

একজন ভক্ত পরেশ রাওয়ালের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় লেখেন, “স্যার, একবার ভাবুন… হেরা ফেরি-তে ফিরে আসুন। আপনি তো এই ছবির আসল নায়ক।” এর উত্তরে প্যারেশ রাওয়ালের সংক্ষিপ্ত কিন্তু দৃঢ় জবাব, “না… হেরা ফেরি-তে তিনজন নায়ক ।”— অর্থাৎ, তিনি নিজে, অক্ষয় কুমার এবং সুনীল শেট্টি।

 

এই উত্তরের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় হইচই শুরু! কেউ বলছেন, “স্যার, ওই তিনজন মিলেও আপনি যা, তা হতে পারবেন না!” আরও একজন লেখেন, “বড় ভাই, আপনার এই মন্তব্য পড়ে আপনার প্রতি আরও শ্রদ্ধা বেড়ে গেল।” তবে অনেকেই বলছেন, এটা কি কেবল প্রচার কৌশল? বাবুরাও কি সত্যিই ফিরে আসবেন না?

 

 

তা কেন 'হেরা ফেরি ৩' থেকে বেরিয়ে গেলেন পরেশ রাওয়াল? এই বর্ষীয়ান অভিনেতা যখন আনুষ্ঠানিকভাবে জানান যে তিনি আর 'হেরা ফেরি ৩'-এ থাকছেন না, তখন শোনা যায়—পরিচালকের সঙ্গে সৃষ্টিশীল মতভেদের জেরেই নাকি এই সিদ্ধান্ত। কিন্তু তিনি নিজেই পরে সেই জল্পনা উড়িয়ে দেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “এটা অনেকের কাছেই বড় ধাক্কা হতে পারে। আমরাও তো একটা দুর্দান্ত কম্বিনেশন ছিলাম—আমি, অক্ষয়, সুনীল আর প্রিয়দর্শনজি। কিন্তু সত্যি বলতে কী, আমি এখন আর এই প্রকল্পের অংশ হওয়ার ইচ্ছে নেই। এটা আপাতত চূড়ান্ত সিদ্ধান্ত। তবে আমি কখনও কোনও কিছু নিয়ে ‘চিরতরে না’ বলি না।”


পরিচালক প্রিয়দর্শন বলেন, “পরেশ রাওয়াল না জানিয়েই এই সিদ্ধান্ত নেন। চুক্তিপত্র সই হয়ে গিয়েছিল, এমনকি ছবির প্রমো পর্যন্ত শুট করা হয়ে গিয়েছিল।” তিনি আরও বলেন,“যখন পরেশ রাওয়াল ছবিটি ছাড়ার কথা বলেন, তখন অক্ষয় কুমারের চোখে জল এসে গিয়েছিল!” পরেশ রাওয়ালের এই আকস্মিক সিদ্ধান্তে হেরা ফেরি ফ্র্যাঞ্চাইজির প্রযোজক ও অভিনেতা অক্ষয় কুমার চটেছেন বলেই খবর। এক সাক্ষাৎকারে তাঁর আইনজীবী বলেছিলেন— “আমরা পরেশ রাওয়ালকে চিঠি পাঠিয়েছি। জানানো হয়েছে, তাঁর সিদ্ধান্তে বড়সড় আর্থিক ক্ষতি হয়েছে প্রযোজকের—চিত্রনাট্য থেকে শুরু করে অভিনেতা, টিম, সরঞ্জাম, লোকেশন, ট্রেলার শুট সব মিলিয়ে অনেক কিছুই এখন ঝুলে গেল।”

তাহলে কি এখনও আশা রয়েছে ‘হেরা ফেরি ৩’তে বাবুরাও রূপে পরেশ রাওয়ালের ফিরে আসার? পরেশ-ই তো বলছেন, "চিরতরে না বলি না আমি কিছুতেই...”


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া