শুক্রবার ০১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৯ জুন ২০২৫ ১৩ : ২২Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: “আমি হতাশ হয়ে পড়েছিলাম, মন ভেঙে গিয়েছিল…” — ‘লাল সিং চাড্ডা’র ব্যর্থতার পর নিজের মানসিক অবস্থার কথা অকপটে জানালেন আমির খান। কিন্তু সেখান থেকেই ঘুরে দাঁড়িয়ে আসছেন তিনি, এক নতুন আবেগঘন গল্প নিয়ে— ‘সিতারে জমিন পার’!”
একটা সময় গোটা বলিউডের ছিল একটাই প্রশ্ন— আমির খান এবার কী করবেন? কারণ ‘লাল সিং চাড্ডা’ যেমন প্রত্যাশা ভেঙেছিল দর্শকের, তেমনই সেটা মনও ভাঙে খোদ ‘মিস্টার পারফেকশনিস্ট’-এর। “লাল সিং চাড্ডা’র পর আমি প্রচণ্ড হতাশায় ভুগছিলাম। ভীষণ মন খারাপ ছিল, আবেগতাড়িত হয়ে পড়েছিলাম। অনেকদিন পর একটা ছবি করলাম সেটাও চলল না, সেটা আমার কাছে একটা বড় ধাক্কা ছিল,” অকপট স্বীকারোক্তি আমিরের।
তিনি জানালেন, “ছবিটা আমার খুব ভাল লেগেছিল। তাই যেভাবে ৭৫ শতাংশ দর্শক কানেক্ট করতে পারেননি, সেটা মেনে নেওয়াটা কঠিন ছিল। যদিও ২৫ শতাংশ মানুষ সত্যিই খুব পছন্দ করেছেন ছবিটা— সেটা আমি জানি, তবু বাকি সংখ্যাটা উপেক্ষা করা যায় না।”
আমির বললেন, “অনেক অ্যাকশন সিনেমার প্রস্তাব পেয়েছিলাম। করতেও পারতাম। সবাই পরামর্শও দিচ্ছিল আমাকে অ্যাকশন ছবি-ই করার। বলা ভাল, চাপ-ই দিচ্ছিল। কিন্তু ‘সিতারে জমিন পার’-এর গল্পটা যেন আমার শিরা-উপশিরায় ঢুকে গিয়েছিল। আমি এমন একজন সৃষ্টিশীল মানুষ, যেটা একবার মনের মধ্যে ঢুকে পড়ে, সেটা না করে থাকতে পারি না।”
আবার এক ভিন্ন ধরনের গল্পে অভিনয় করছেন আমির— এইবার ‘সহকারী কোচ’ হয়ে নামছেন কোর্টে! ‘তারে জমিন পর’-এর সিক্যুয়েল— অর্থাৎ একই ধরণের আবেগ-ভিত্তিক কিন্তু ভিন্ন প্রেক্ষাপটে দাঁড়িয়ে তৈরি হচ্ছে ‘সিতারে জমিন পর’।
ছবিতে আমির অভিনয় করছেন একজন বাস্কেটবল দলের সহকারী কোচ-এর ভূমিকায়। চাকরি চলে যাওয়ার পর আদালত তাঁকে একটা চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়— “জেল না ৯০ দিনের কমিউনিটি সার্ভিস?” তিনি বেছে নেন দ্বিতীয় পথ। তাঁকে কোচ করা হয় বিশেষভাবে সক্ষম কিছু খেলোয়াড়দের, যারা নামছে এক কঠিন প্রতিযোগিতায় নিজেদের প্রমাণ করতে।
এই ছবির মাধ্যমে তুলে ধরা হবে মানসিকভাবে চ্যালেঞ্জড মানুষের সংগ্রাম, সম্ভাবনা আর জয়ের গল্প। ছবিতে আমিরের সঙ্গে থাকছেন জেনেলিয়া দেশমুখ। আরও থাকছেন— নমন মিশ্র, ঋষি শাহানি, অরৌষ দত্ত, গোপী কৃষ্ণ ভার্মা, বেদান্ত শর্মা, ঋষভ জৈন, আশীষ পেন্ডসে, সম্বিৎ দেশাই, সিমরান মাঙ্গেশকর এবং আয়ুষ ভানসালি। গল্পটা শুধুই খেলার নয়, প্রতিটা বাধা পেরিয়ে নিজেকে প্রমাণ করার গল্প। এই গল্পেই যেন আবার নিজের হারানো বিশ্বাস খুঁজে পাচ্ছেন আমির।
ছবিটি প্রযোজনা করেছে আমির খান প্রোডাকশনস এবং ২০২৫-এর ২০ জুন ছবিটি মুক্তি পাবে প্রেক্ষাগৃহে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি