শনিবার ২৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: সংবাদ সংস্থা, মুম্বই | লেখক: সংবাদ সংস্থা, মুম্বই | Editor: শ্যামশ্রী সাহা ৩১ ডিসেম্বর ২০২৩ ১২ : ৪০
শর্মিলার ইচ্ছে
করণ জোহরের মুখোমুখি হওয়া মানেই অনেক না জানা কথা প্রকাশ্যে। যেমন, শর্মিলা ঠাকুরের ক্যান্সার! তেমনই এক তথ্য, নিজের বায়োপিকে নাতনিকে দেখতে চান নবাব ঘরনি। একান্তই না হলে আলিয়া ভাট। আলিয়া-সারা করণের খুব পছন্দের। শর্মিলাও তাঁর কাছের। তা হলে নায়িকার বায়োপিক বানাচ্ছেন করণ? প্রিয় ‘স্টুডেন্ট’দের মধ্যে কাকে বাছবেন?
নীল তারা!
কী কুক্ষণে ‘সেক্রেড গেমস ১’-এ নওয়াজউদ্দিন সিদ্দিকির সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য অভিনয় করেছিলেন। তারপরেই নাকি ‘পর্ন তারকা’র পরিচিতি পেয়েছেন রাজশ্রী দেশপাণ্ডে! বছরশেষে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি সেই ক্ষোভ উগরে দিয়েছেন। জানিয়েছেন, ওটিটিতে ছবি মুক্তির আগেই দৃশ্য ভাইরাল। তারপর সেই দৃশ্যে অজস্র কাঁচি চালিয়ে আরও বিকৃত করে ছাড়া হয়েছে সামাজিক মাধ্যমে। যার ফলাফল, সাংবাদিকেরা তাঁকে নীল ছবির তারকা বলে সম্বোধন করছেন! তাঁর প্রশ্ন, কেউ পরিচালক অনুরাগ কাশ্যপকে প্রশ্ন করল না, কেন তিনি এই ধরনের দৃশ্য ক্যামেরাবন্দি করলেন! কেউ জানতে চাইল না, নওয়াজ কেন এই দৃশ্য অভিনয় করলেন! কেউ একবারও ভাবল না, কেন সম্পাদক এই দৃশ্য এত কেটেকুটে এভাবে বিকৃত করল। সবাই শুধু তাঁকে প্রশ্ন করেছে, কেন তিনি এই ধরনের দৃশ্য অভিনয় করতে রাজি হলেন?
রিচার ক্ষোভ
বিমান পরিষেবা নিয়ে এবার ক্ষোভ জানালেন রিচা চড্ডা। প্রথম সারির একটি বিমানের টিকিট কেটেছিলেন অভিনেত্রী। যাত্রীদের কিচ্ছু না জানিয়েই সেই বিমান বাতিল হয়ে যায়। বিমানবন্দরে গিয়ে খবর পান তিনি। তাঁর দেয় অর্থও ফেরত পাননি। সঙ্গে সঙ্গে সামাজিক পাতায় তীব্র প্রতিবাদ জানান। এও লেখেন, সমস্ত ঘটনা প্রকাশ্যে আসার পরেও কোনও হেলদোল নেই কর্তৃপক্ষের। টাকা ফেরত দেওয়া দূরের কথা, ক্ষমা পর্যন্ত চাননি।
মুখ লুকিয়ে মধুচন্দ্রিমায়!
সবে বিয়ে সারলেন আরবাজ় খান। বিয়ের পরে নতুন বৌকে নিয়ে সেভাবেও ক্যামেরার সামনে আসেননি। সম্প্রতি বিমানবন্দরে দেখা গেল জুটিকে। ছবিশিকারিদের দেখেই মুখ লুকোচ্ছিলেন সুরা খান। আরবাজ তাঁকে পাশে নিয়ে পাপারাৎজিদের মুখোমুখি হন। তারপর হাতে হাত রেখে প্রবেশ করেন বিমানবন্দরের ভিতরে।
জাহির সোনা
বিদায় ২০২৩। স্বাগত ২০২৪। তার ঠিক প্রাকলগ্নে দাঁড়িয়ে সবাই। বলিউড উদযাপনের মেজাজে। তেমনই এক পার্টিতে দেখা গেল জাহির ইকবাল-সোনাক্ষী সিনহাকে। ‘চিন তাক তাক চিতা চিতা’র সঙ্গে নাচতে দেখা যায় তাঁদের। তা হলে কি নতুন বছরে এঁরা বিয়ের পিঁড়িতে বসবেন? বলিউড বলছে, সময় সব বলবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি