শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Akshay Kumar Goes Undercover in Mask to Hear Housefull 5 Reviews First-hand

বিনোদন | ‘হাউজফুল’-এর হাতেগরম মতামত জানতে প্রেক্ষাগৃহে দর্শকের মাঝে ছদ্মবেশে অক্ষয়, তারপর যা হল ভাবতেও পারবেন না!

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৮ জুন ২০২৫ ১৬ : ৫৪Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: অক্ষয় কুমার মানেই যেন চমক। আর এইবার তো একেবারে সিনেমার মতোই বাস্তবেও চমকে দিলেন তিনি! সদ্য মুক্তি পাওয়া 'হাউসফুল ৫' নিয়ে দর্শকের মতামত জানতেই অক্ষয় নিজেই গিয়েছিলেন মুম্বইয়ের এক প্রেক্ষাগৃহে— তাও আবার মুখে ছবির ‘কিলার মাস্ক’ পরে, যাতে কেউ তাঁকে চিনতে না পারে!

 

ইনস্টাগ্রামে সেই মুহূর্তের ভিডিও পোস্ট করে অক্ষয় লিখলেন, “হঠাৎ করেই ঠিক করলাম — মুখে হাউসফুল ফাইভের মাস্ক পরে বান্দ্রার প্রেক্ষাগৃহে দর্শকের মতামত জানব। তাই চলে গেলাম। শেষমেশ তো ধরা পড়েই যাচ্ছিলাম… তবে তার আগেই কেটে পড়েছি! তবে অভিজ্ঞতা কিন্তু এককথায় দারুণ মজাদার হল!”

 

 

ভিডিওটিতে দেখা যায়, অক্ষয় জিন্স আর শার্ট পরে, মুখে ‘কিলার মাস্ক’ চাপিয়ে, আরও কয়েকজন মাস্ক পরা লোকের সঙ্গে দাঁড়িয়ে দর্শকদের প্রশ্ন করছেন — “কেমন লাগল হাউজফুল ৫?” এদিকে দর্শকেরা বুঝতেই পারছে না, যিনি প্রশ্ন করছেন সে অক্ষয় কুমার নিজেই! শেষে এক মহিলা, যিনি মনে হয় খিলাড়ি-কে চিনে ফেলেছিলেন, হাসিমুখে মোবাইল বার করে ভিডিও করতে শুরু করেন।

 

‘হাউজফুল’ সিরিজের পঞ্চম কিস্তি মুক্তির পর বক্স অফিসে জমজমাট ব্যবসা করছে। মাত্র দুই দিনেই ভারতে ৫৫ কোটি টাকার ব্যবসা করেছে, আর গোটা বিশ্বে সংগ্রহ প্রায় ৮৭ কোটি! এই সিনেমায় আছে দারুণ একটা টুইস্ট— দু'টি আলাদা ক্লাইম্যাক্স, অর্থাৎ আলাদা আলাদা খুনি!

 

ফিল্মে মুখ্যভূমিকায় আছেন অক্ষয় কুমার, অভিষেক বচ্চন, নারগিস ফকরি, জ্যাকলিন ফার্নান্ডেজ, রীতেশ দেশমুখ ও সোনম বাজওয়া। সঙ্গে রয়েছেন সঞ্জয় দত্ত, ফরদিন খান, শ্রেয়াস তালপাড়ে, ননা পটেকর, চাঙ্কি পান্ডে, জনি লিভার, ডিনো মোরিয়া ও চিত্রাঙ্গদা সিং।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া