শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Tom Cruise sets Guinness World Record with burning parachute stunt in Mission: Impossible The Final Reckoning

বিনোদন | গিনেস বুকেও ‘মিশন অ্যাকমপ্লিশড’! ৭৫ হাজার ফুট উচ্চতা থেকে আগুন নিয়ে ঝাঁপ দিয়ে কীভাবে বিশ্বরেকর্ড টম ক্রুজের?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৮ জুন ২০২৫ ১৪ : ৫৮Rahul Majumder

আজকাল ওয়েব ডেস্ক: ১৯৯৬ সাল থেকে একটানা বিশ্বজুড়ে দর্শকদের রোমাঞ্চিত করে আসছে ‘মিশন: ইম্পসিবল’ সিরিজ। ইথান হান্টের চরিত্রে টম ক্রুজ যত না অভিনয় করেছেন, তার থেকেও বেশি জীবন্ত করে তুলেছেন নিজের দেহে রক্ত-মাংসের স্টান্টে। আর এবার, ‘দ্য ফাইনাল রেকনিং’–এ সেই অ্যাকশনকে আরও এক ধাপ ওপরে তুলে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড জিতে নিলেন তিনি — আগুনে জ্বলতে থাকা প্যারাশুটে ১৬ বার হেলিকপ্টার থেকে ঝাঁপিয়ে পড়ে!

 

 

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস-এর এডিটর-ইন-চিফ ক্রেইগ গ্লেনডে বলেন, “টম শুধু অ্যাকশন হিরো নন, উনি বাস্তবের অ্যাকশন হিরো। তাঁর সাফল্যের মূল চাবিকাঠি — ভেজাল ছাড়া অ্যাকশন, আর নিজেকে প্রতিনিয়ত চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া। এটা তাঁর সাহসিকতার প্রমাণ।”

 

 

এই ভয়ঙ্কর স্টান্টের জন্য, টম ক্রুজ এবং তাঁর স্টান্ট টিম দক্ষিণ আফ্রিকার ড্রাকেনসবার্গ অঞ্চলে কয়েক সপ্তাহ মহড়া দিয়েছিলেন। সেখান থেকে হেলিকপ্টারে ৭৫,০০০ ফুট ওপরে উঠে তিনি আগুন লাগানো প্যারাশুটে ঝাঁপ দেন, পরে নিজে হাতে সেই দড়ি কেটে দ্বিতীয় প্যারাশুট খোলেন! কয়েকটি শটে তাঁর শরীরে লাগানো ছিল ৫০-পাউন্ডের ‘স্নোরি ক্যামেরা রিগ’, যাতে ক্লোজ আপে ধরা পড়ে সেই আগুনে ঝলসানো অ্যাকশনের প্রতিটি মুহূর্ত।

 

একটা স্টান্ট, ১৬ বার ঝাঁপ, আর প্রত্যেকবার আগুনে মোড়ানো প্যারাশুট— এতটা বাড়াবাড়ি কেবল টম ক্রুজের পক্ষেই সম্ভব। আর সেই কারণেই ‘মিশন: ইম্পসিবল’ সিরিজের প্রতিটি ছবি যেন ছাড়িয়ে যায়, ছাপিয়ে যায় আগের ছবিটিকে।

 

 

‘মিশন: ইম্পসিবল – দ্য ফাইনাল রেকনিং’ পরিচালনা করেছেন ক্রিস্টোফার ম্যাককোয়ারি। চিত্রনাট্যে লেখার সময়  তিনি পাশে পেয়েছেন এরিক জেন্ড্রেসেনকে। সম্ভবত, এই ছবিতেই দর্শক শেষবারের মতো দেখতে পাবে টম ক্রুজকে ইথান হান্টের চরিত্রে — এক আন্তর্জাতিক এআই সন্ত্রাসবাদী 'দ্য এন্টিটি'-কে থামানোর শেষ লড়াইয়ে।

 

এই মিশনে টমের সঙ্গী হিসেবে রয়েছেন -সাইমন পেগ, ভিন রেমস, ভেনেসা কিরবি, হেইলি অ্যাটওয়েল, এসাই মোরালেস, শিয়া উইঘাম, পম ক্লেমেনটিফ ও আরও অনেকে। নতুন মুখ হিসেবে ছবিতে যোগ দিয়েছেন হ্যানা ওয়াডিংহ্যাম, নিক অফারম্যান প্রমুখ।

 

একটা সিনেমার মধ্যে যখন বাস্তব, সাহস, স্টান্ট আর চরিত্র — সব এক সুতোয় গাঁথা হয়, তখনই তৈরি হয় 'মিশন: ইম্পসিবল'। আর এবার ‘ফাইনাল রেকনিং’-এ টম ক্রুজ শুধু ইথান হান্ট হননি, হয়েছেন তাঁর সময়ের সবচেয়ে সাহসী অভিনেতা, যাঁর রক্তে মিশে রয়েছে অ্যাকশন!


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া