শুক্রবার ০১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৮ জুন ২০২৫ ১৩ : ৫৬Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: “ডুয়া লিপার সঙ্গে গান নয়… সন্তান চাই!”—এই এক লাইনের মন্তব্যে চরম বিতর্কে জড়ালেন বাদশা। এই মন্তব্য ঘিরে যেমন অনেকে হতবাক, তেমনই অনেকেই বলছেন—এটা কোনও রসিকতা নয়, বরং একেবারে স্পষ্ট যৌন ইঙ্গিত!
সম্প্রতি এক্স (সাবেক টুইটার)-এ বাদশা ডুয়া লিপার একটি পোস্টে হার্ট ইমোজি দেন। এক নেটিজেন তখন জিজ্ঞেস করেন, “আপনি কি ডুয়া লিপার সঙ্গে কোনও গান বানাচ্ছেন?” উত্তরে বাদশা লিখে বসেন—“ভাই, ওর সঙ্গে গান না, বাচ্চা বানাতে চাই!”
বাদশার এহেন মন্তব্যের পর সমাজমাধ্যমে শুরু হয় প্রবল সমালোচনা। কড়া নিন্দার মুখে এরপর বাদশা লিখেছেন—“আমি মনে করি, কোনও মহিলাকে আপনি যদি সত্যি সম্মান করেন, তবে তাঁকে নিয়ে সন্তানের কথা ভাবা—এটাই সবচেয়ে সুন্দর কমপ্লিমেন্ট। এটা আমার চিন্তা নয়, এটা তোমাদের চিন্তা, যেটা সামনে এসেছে।” কিন্তু বাদশার এই ব্যাখ্যা আরও উসকে দিয়েছে ক্ষোভ!
একজন মন্তব্য করেন—“তুমি ভাবছ তোমার জিন এত মূল্যবান যে সন্তান নেওয়া উচিত? এটা কমপ্লিমেন্ট নয়, এটা হ্যারাসমেন্ট!”
আরও এক মহিলা লিখেছেন—“একজন নারীর মূল্য কি শুধু মা হওয়ার যোগ্যতা দিয়েই মাপা যায়? এটা একেবারেই যৌনগন্ধী, যৌন ইঙ্গিত! কোনও প্রশংসা নয়।”
কেউ আবার বলেন—“তোমার প্রচার টিম বুঝি জোর করে বলিয়েছে এসব?”
একজন মহিলা তো কড়া ভাষায় লেখেন— “আমি একজন মেয়ে, আর আমি কখনওই চাইব না কেউ আমার এই ধরনের 'প্রশংসা' করুক। দু’জনের মধ্যে সম্মতি ছাড়া এটা একটা জঘন্য ইঙ্গিত!”
ডুয়া লিপা বর্তমানে একটি স্থিতিশীল সম্পর্কে রয়েছেন। এমন অবস্থায় বাদশার এমন মন্তব্য অনেকের চোখে অপমানজনক ও পুরুষতান্ত্রিক।
নেটিজেনদের মতে, মেয়েদের প্রতি সম্মান দেখানো মানে সন্তান চাওয়া নয়, বরং তাদের ইচ্ছেকে প্রাধান্য দেওয়া।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি