শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | তৃণার চোখের সামনেই নতুন অধ্যায় শুরু করলেন নীল! মুম্বই থেকে ফিরেই কোন খবর দিলেন অভিনেতা?

নিজস্ব সংবাদদাতা | ০৮ জুন ২০২৫ ০৮ : ৫৫Snigdha Dey

নিজস্ব সংবাদদাতা: এক মাস মুম্বই শহরে কাটিয়ে অবশেষে কলকাতায় ফিরলেন অভিনেতা নীল ভট্টাচার্য। জন্মদিনের আগের দিন শহরে আসা, তবে শুধুমাত্র কাছের মানুষদের সঙ্গে জন্মদিন কাটানো একমাত্র উদ্দেশ্য নয়। সঙ্গে সুখবর নিয়ে এলেন তিনি। এই সুখবরের পর থেকে তাঁকে শুধু অভিনেতা বললে অবশ্য একটু ভুল হবে। কারণ এবার অভিনেতা নীল হয়ে উঠলেন গায়ক। 

 

 

 

জন্মদিনের ঠিক আগের দিন অর্থাৎ ৭ জুন মুক্তি পেল নীলের গাওয়া প্রথম হিন্দি গান। গানের নাম 'টাল্লি'। বন্ধুবান্ধবের আড্ডা এবং সেই আড্ডাকে ঘিরে নানা মজার ঘটনাকে কেন্দ্র করেই এই গান। নতুন প্রজন্ম এই গান শুনতে পছন্দ করবেন। নীলের জন্মদিনের রাতেই এই গান ছুঁয়ে ফেলল প্রায় ১০ লক্ষ্য ভিউ। 

 

 

 

 

নতুন শহরে একা থাকা নিয়ে নীল এদিন বলেন, "আমি আগে কখনও একা থাকিনি। তাই নিজেকে গুছিয়ে নিতে তো অসুবিধা হচ্ছেই। তিন-চার মাস একটা ট্রেনিং এর মধ্যে থাকব, তারপর দেখা যাক কি হয়।" নীলের গান শুনে তৃণা বলেন, "কলেজ লাইফ থেকেই আমি ওকে বলতাম গান গাইতে। কারণ নীল বরাবর খুব ভাল গান গায়। তাই আমি দারুণ খুশি।" 

 

 

 

এক মাস পর নীলকে দেখে প্রথম কী অনুভূতি হল তৃণার? কিছুক্ষণ চুপ থেকে তৃণা জানালেন, "আমার মাথা কিছু কাজ করছে না, অনেকদিন পর দেখলাম তো।" জন্মদিনের পার্টির আয়োজন একা হাতে করেছেন তৃণা। এছাড়াও নীলের পছন্দের একটি ঘড়ি উপহার দিয়েছেন তিনি। তিন-চার দিন এই শহরে থাকবেন নীল।‌ পরিবার ও বন্ধু-বান্ধবদের নিয়ে সময় কাটানোর চিন্তাভাবনা রয়েছে অভিনেতার। এখনই নতুন কোনও কাজে ফেরার কথা ভাবছেন না নীল। তবে সময় নিচ্ছেন, আরও দক্ষ অভিনেতা হয়ে ওঠার জন্য।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া