মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ০৭ জুন ২০২৫ ২১ : ১০Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: আইকনিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রাক্তন এবং বর্তমান কিংবদন্তিদের নামে স্ট্যান্ড হয়েছে। প্রখ্যাত ক্রিকেটারদের স্বীকৃতি দেওয়া হয়েছে। কিন্তু সেই তালিকায় নেই রবি শাস্ত্রী। এবার ভারতের প্রাক্তন অলরাউন্ডার এবং বর্তমান ধারাভাষ্যকারের নামে কিছু নামাঙ্কিত করার অনুরোধ করেন মুম্বইয়ের প্রাক্তন অধিনায়ক শিশির হাট্টানগাড়ি। রবিবার সেই মর্মে এমসিএ সভাপতি অজিঙ্ক নায়েককে চিঠি লেখেন তিনি। তাতে উল্লেখ করেন, রবি শাস্ত্রী বাদ পড়ায় খুবই অবাক তিনি। মুম্বইয়ের প্রাক্তন ওপেনার হাট্টানগাড়ি চিঠিতে লেখেন, 'শাস্ত্রীর সাফল্য সবারই জানা। শুধু প্রথম শ্রেণীর ম্যাচে ছটা ছয় হাঁকানোই নয়, প্লেয়ার হিসেবে কেরিয়ারও উল্লেখযোগ্য। এছাড়াও কোচ হিসেবে আধুনিক ক্রিকেটের উন্নতিতে সাহায্য করেছে।'
১৬ মে এমসিএ রোহিত শর্মা, অজিত ওয়াদেকর এবং শরদ পাওয়ারের নামে স্ট্যান্ড উদ্বোধন করে। ওয়াংখেড়েতে সুনীল গাভাসকর, শচীন তেন্ডুলকর এবং দীলিপ ভেঙ্গসরকরের নামেও স্ট্যান্ড রয়েছে। চিঠিতে হাট্টানগাড়ি আরও লেখেন, 'শুধু প্রাক্তন প্লেয়ার হিসেবে চিঠি লিখছি না। এমন একজন লিখছে যে এক দশকেরও বেশি মুম্বই ক্রিকেটের সেবা করেছে। আমারা যারা এই শহর থেকে উঠে এসেছি, তাঁরা মুম্বইয়ের ক্রিকেট সংস্কৃতির সম্মান করে। স্টেডিয়ামের দেওয়ালের প্রত্যেক নাম আমাদের ক্রিকেট সংস্কৃতিকে তুলে ধরে। সেখানে রবি শাস্ত্রীর নাম বাদ যাওয়ায় আমি অবাক হয়েছি। ওর বাদ পড়ায় মুম্বই ক্রিকেটের একটি বড় অধ্যায় উপেক্ষিত হচ্ছে।' প্রসঙ্গত, আগের জানুয়ারিতে সিকে নাইডু জীবনকৃতি সম্মানে ভূষিত হন শাস্ত্রী। এবার ওয়াংখেড়েতে তাঁর নামে স্বীকৃতির দাবি তুললেন মুম্বইয়ের প্রাক্তন অধিনায়ক।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি