শুক্রবার ০১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: শ্যামশ্রী সাহা ০৭ জুন ২০২৫ ২০ : ৪২Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: মাইকেল জ্যাকসনের ‘ভারত সফর’-এর স্মরণীয় সেই মুহূর্তের অন্যতম সাক্ষী শুধু নয়, অংশীদারও ছিলেন অভিনেত্রী সোনালী বেন্দ্রে! ২৯ বছর পর মুখ খুললেন নায়িকা, বললেন— ‘ স্রেফ একটি শর্তে রাজি হয়েছিলাম বিমানবন্দর থেকে মাইকেল জ্যাকসনকে বরণ করার প্রস্তাবে।’
স্মৃতির সরণিতে ফিরে গেলেন ‘সারফারোশ’ অভিনেত্রী। জানালেন কীভাবে মুম্বই বিমানবন্দরে 'কিং অফ পপ'-এর তিলক-আরতির দায়িত্ব এল তাঁর কাঁধে!
১৯৯৬ সালে ভারতের মাটিতে পা রেখেছিলেন বিশ্বখ্যাত পপ তারকা মাইকেল জ্যাকসন। তাঁর ঐতিহাসিক 'হিস্ট্রি ওয়ার্ল্ড ট্যুর'-এর অংশ হিসেবেই তিনি এসেছিলেন মুম্বইয়ে। আর সেই মুহূর্তে যিনি তাঁকে ভারতীয় রীতিতে স্বাগত জানিয়েছিলেন— তিনি আর কেউ নন, অভিনেত্রী সোনালী বেন্দ্রে। দীর্ঘ ২৯ বছর পর সেই বিশেষ দিনের পর্দার আড়ালের গল্প ফাঁস করলেন অভিনেত্রী নিজেই।
‘আমি তিলক পরিয়ে আরতি করেছিলাম এমজে-এর, তবে একটা শর্তে’— এক সাক্ষাৎকারে অকপট হলেন সোনালী।
কীভাবে এল সুযোগ? সোনালী জানান, রাজ ঠাকরে-র স্ত্রী শর্মিলা ঠাকরে তাঁর সঙ্গে যোগাযোগ করেন। শর্মিলার মা এবং সোনালীর মাসি ছিলেন দীর্ঘদিনের বান্ধবী। সেই সূত্রেই শর্মিলা সোনালীকে বলেন, “তুমিই মাইকেল জ্যাকসনকে স্বাগত জানাও।” প্রথমে একটু দ্বিধা থাকলেও, সোনালী রাজি হয়ে যান— কিন্তু একটা শর্তে!
কী ছিল সেই শর্ত?
সোনালীর সাফ কথা ছিল— “আমি রাজি আছি, তবে আমি এবং আমার বন্ধুবান্ধবদের জন্য শো-এর সবচেয়ে ভাল আসনের টিকিট চাই। আমি আর আমার বোন, তার বন্ধুরা— সবাই মিলে জমিয়ে জ্যাকসনের সেই শো উপভোগ করেছিলাম। সেই টিকিট পাওয়ার আনন্দেই আমি অভ্যর্থনা জানিয়ে বরণ করার কাজটা করেছিলাম।”
একটি ঐতিহ্যবাহী নব-গজের শাড়ি পরে, হাতে আরতির থালা আর কপালে তিলক— এভাবেই সোনালী মুম্বই বিমানবন্দরে স্বাগত জানিয়েছিলেন মাইকেল জ্যাকসনকে। ভারতের সংস্কৃতিকে বিশ্বের সামনে উপস্থাপন করেছিলেন অনবদ্যভাবে।
প্রসঙ্গত, সেই সময় সোনালী ও রাজ ঠাকরের সম্পর্ক নিয়ে নানান গুঞ্জন ছড়িয়েছিল। এই প্রসঙ্গে সোনালী স্পষ্ট বলেন— “এসব প্রসঙ্গে কথা তোলাটাই খুবই কুরুচিকর। এসব বিষয়ে তো একাধিক পরিবারও জড়িয়ে থাকে। এভাবে কথা বলা ঠিক নয়।”
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি