শুক্রবার ০১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৭ জুন ২০২৫ ১৭ : ০০Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: বলিউড তারকা আমির খান এবার এক অভাবনীয় ঘোষণা করলেন—তাঁর মা জিনাত হুসেন প্রথমবার বড় পর্দায় অভিনয় করছেন! ৯১ বছর বয়সে ‘সিতারে জ়মিন পর’ ছবির শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি, যা মুক্তি পাচ্ছে আগামী ২০ জুন। এটি আমিরের প্রযোজনা সংস্থার তৈরি এবং পরিচালনায় রয়েছেন আর.এস. প্রসন্ন।
কীভাবে ঘটল এই চমকপ্রদ ঘটনা? আমির জানালেন, ছবির শুটিং চলাকালীন একদিন তাঁর মা জিজ্ঞেস করেন কোথায় শ্যুট হচ্ছে, আর ছবি তৈরি হয় কীভাবে, সেটা দেখতে চান। তখনই প্রসন্ন আমিরকে অনুরোধ করেন—“স্যার, যদি মাকে একবার অনুরোধ করেন, শেষ গানের শ্যুট চলছে—একটা বিয়ের দৃশ্য। অতিথিদের মধ্যে উনিও থাকলে দারুণ হত।”
প্রথমে অবাক আমির সাফ বলেন, “তুমি পাগল! আমি মা-কে কিছুতেই বলতে পারব না। উনি খুবই জেদি, শুনবেনই না।”তবে পরিচালকের আবদারে অবশেষে বলেই ফেলেন, “আম্মি, একবার গেলে কেমন হয়? অতিথি হিসেবেই তো।” আর আমিরকে অবাক তাঁর মা বলে ওঠেন —“বেশ, ঠিক আছে।”
আমিরের কথায়, “আমি চমকে গিয়েছিলাম! এটাই একমাত্র সিনেমা যেখানে মা শুটে এসেছেন, এবং ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন।”
‘সিতারে জমিন পর’-এ আমির খানের সঙ্গে থাকছেন জেনেলিয়া দেশমুখ, যিনি তাঁর প্রেমিকার চরিত্রে। এছাড়া রয়েছেন—আরুষ দত্ত, গোপী কৃষ্ণন বর্মা, সাম্বিত দেশাই, ঋষভ জৈন, সিমরন মাঙ্গেশকর, আয়ুষ বনশালি-সহ একঝাঁক নতুন মুখ।
ছবির গল্প এক সময়ের নামী বাস্কেটবল কোচ আমির খানকে ঘিরে। চাকরি খুইয়ে তাঁকে বাধ্য করা হয় ৯০ দিনের সামাজিক সেবায়—যেখানে তাঁকে প্রশিক্ষণ দিতে হয় বিশেষ চাহিদাসম্পন্ন খেলোয়াড়দের একটি বাস্কেটবল টিমকে। গল্প এগোয় সেই সম্পর্ক, লড়াই ও জয়ের পথেই।
মা–ছেলের এই স্পর্শকাতর মুহূর্তে মিশেছে সিনেমা, ভালবাসা আর জীবনের এক অনন্য কাব্য। এই দৃশ্য দেখতে হলে আপনাকে যেতে হবে প্রেক্ষাগৃহে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি